চতুর্থবার বিয়ের পিঁড়িতে সানিয়া মির্জার প্রাক্তন স্বামী শোয়েব মালিক, পাত্রী কে?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রাক্তন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার প্রাক্তন স্বামী শোয়েব মালিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রাক্তন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার প্রাক্তন স্বামী শোয়েব মালিক। হ্যাঁ, মাস কয়েক ধরেই এমন গুঞ্জনেই সরগরম বিনোদন মহল। জানা যাচ্ছে, পাকিস্তানের এক অভিনেত্রীকে তিনি বিয়ে করতে চলেছেন। সানিয়া মির্জা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। আয়েশা সিদ্দিকী ছিলেন তাঁর প্রথম স্ত্রী। তবে সানিয়া কে ডিভোর্সের পর তিনি সানা জাভেদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেছিলেন। গত বছর থেকেই সানার সঙ্গেও তাঁর বিবাহ বিচ্ছেদের জল্পনা চলছিল। আবার সানার গর্ভবস্থার খবরও শিরোনামে ছিল।

এমন আবহে এবার পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী ভানিজা সাত্তারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উঠল। তাঁর সঙ্গেই নাকি চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক, আপাততঃ এটাই গুঞ্জন। একাধিক হাই-প্রোফাইল সম্পর্ক এবং বিয়ের পর, মালিকের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই বিতর্কের ঝড় ওঠে। বিশেষ করে, সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর শোয়েব মালিক ব্যাপক কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন। সানিয়ার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই সানার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলে ছিলেন শোয়েব। এবার শোনা যাচ্ছে, সানাকে ডিভোর্স দিয়ে ভানিজা সাত্তারকে বিয়ে করতে চলেছেন তিনি। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করেছে যে, শোয়েব গতকাল ২৭ ফেব্রুয়ারী ভানিজাকে বিয়ে করেছেন। যদিও শোয়েব বা ভানিজা কেউই এই দাবিগুলি নিশ্চিত করেন নি। আবার অস্বীকারও করেননি। তবে এই জল্পনা ইন্টারনেটে ঝড় তুলেছে।

যদি এই রটনা সত্যি হয় তাহলে আয়েশা সিদ্দিকী, সানিয়া মির্জা এবং সানা জাভেদের পর চতুর্থ বিয়ে হবে তাঁর। জানা যাচ্ছে, ভানিজা করাচির বাসিন্দা, করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে প্রায়শই তাঁর মা এবং বোনকে দেখা যায়। তাঁর ১২৭,০০০ এরও বেশি অনুসারী রয়েছে। পাকিস্তানি বিনোদন মহলে একজন পরিচিত মুখ তিনি। এদিকে, আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের আট বছর পর তিনি সানিয়া মির্জাকে বিয়ে করেন। এক দশক ধরে তাঁদের বিয়ে স্থায়ী হয়। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। ২০২৪ সালে সানিয়া থেকে বিচ্ছেদের পর, মালিক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল