বিদায়ী টেস্ট খেলতে চাননি কেন, মুখ খুললেন অশ্বিন

এবার আরও বিদায়ি টেস্ট ম্যাচ কেন খেলতে চান নি, তা নিয়ে মুখ খুললেন অশ্বিন। পাশাপাশি জানালেন আরও খেলতে চান তিনি, অশ্বিনের এই কথায় জল্পনা বাড়ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই চেন্নাইয়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২৩ তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিপাকে পড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যেখানে তিনি তামিল নাকি ইংরেজী কোন ভাষায় কথা বলবেন, তা নিজেই ছাত্রদের কাছে জানতে চেয়েছিলেন। উত্তরে বেশিরভাগ ছাত্ররাই তাঁকে হিন্দিতে কথা বলতে বলেছিলেন। কিন্তু অশ্বিন জানিয়েছিলেন, হিন্দি সরকারি ভাষা মাত্র। কোনও রাষ্ট্রীয় ভাষা নয়। অশ্বিনের এই কথায় ইন্টারনেটে রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছিল। যদিও এই বিষয়ে আর কোনও প্রতিক্রিয়া জানান নি অশ্বিন। এবার আরও বিদায়ি টেস্ট ম্যাচ কেন খেলতে চান নি, তা নিয়ে মুখ খুললেন অশ্বিন। পাশাপাশি জানালেন আরও খেলতে চান তিনি, অশ্বিনের এই কথায় জল্পনা বাড়ছে।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সে কথা নিজেই জানিয়েছিলেন রবিচন্দ্রন। কিন্তু এখন তিনি আরও ক্রিকেট খেলতে চাওয়ার কথা জানালেন তিনি। অফস্পিনারের এই কথা নিয়েই এখন চারিদিকে জল্পনা! সম্প্রতি নিজের হিন্দি ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, জীবনে কী করতে হবে সেটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করার পরেই অবসরের ভাবনা তাঁর মাথায় আসে। সিদ্ধান্তও নিয়ে নেন তিনি। আসলে তাঁর কথায়, কেউ যদি আগে থেকেই বুঝে যান, তাঁর কাজ শেষ, তাহলে সেখান থেকে বিদায় নেওয়াই ভাল। তবে লোকের কথা কখনই তিনি পাত্তা দেন নি। প্রথম টেস্টে খেলেন নি। দ্বিতীয় টেস্টে খেলার পরেই তৃতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে চতুর্থ বা পঞ্চম টেস্টে তিনি খেলতে পারতেন, আবার নাও খেলতে পারতেন।

যদিও তিনি বরাবরই সৃষ্টিশীলতাকেই জোর দিয়েছেন। কারণ তিনি মনে করেন, সৃষ্টিশীলতা শেষ মানে সব শেষ! এরপর অভিমানে আরও তিনি বলেন, সম্মানের সঙ্গে বিদায়ী টেস্ট খেলে অবসর নেওয়াই প্রাপ্য ছিল তাঁর! কারণ অনেক ক্রিকেটারই বিদায়ী টেস্ট খেলার সুযোগ পান। কিন্তু তার ক্ষেত্রে সেটা হয়নি। তাই তাঁর কাছে বিদায়ী টেস্টের আলাদা করে কোনও তাৎপর্য নেই। তিনি বল করলে সবার মাঠে হাততালি দেন। এতে তেমন পার্থক্য নেই। সমাজমাধ্যমে এক সপ্তাহ সক্রিয় না থাকলে মানুষ এমনিই সব ভুলে যেত। তাতে বিদায়ী টেস্টের কোনও দরকারই নেই। তবে তিনি নিজের সিদ্ধান্তেই খেলা ছেড়েছেন। তাই শুধুমাত্র বিদায়ী টেস্টে খেলার জন্য তিনি আর দলে যোগ দিতে চান না। তবে জাতীয় দল ছাড়লেও ক্রিকেট পুরোপুরি ছাড়ছেন না অশ্বিন। আইপিএল ছাড়াও অন্য দলের জার্সিতে দেখা যেতে পারে অফস্পিনারকে।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা