বিশ্বকাপে বিধ্বংসী বৈভবের চাইলেও সূর্যদের টিমে নেওয়া যাবে না, কোন নিয়মের গেরো?

Share:

নিজস্ব প্রতিনিধি: হারারে স্পোর্টস ক্লাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল শেষ হয়ে যাওয়ার পর অনেকটা সময় কেটে গেলেও বৈভব সূর্যবংশীর সেই ঐতিহাসিক ইনিংসের রেশ এখনও ক্রিকেট দুনিয়ায় টাটকা। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন বৈভব। এটি শুধুমাত্র বড় স্কোরের একটি ইনিংস ছিল না, ছিল রেকর্ড ভাঙার এক অনন্য কীর্তি। একের পর এক ১৫ টি ছক্কা, দুর্দান্ত স্ট্রাইক রেট সাথে ব্যাটিং, যা বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচকেও একতরফা বলে মনে করিয়ে দেয়। বিহারের এই ১৪ বছর বয়সী ব্যাটসম্যানের ব্যাটিং দেখে সব ক্রিকেটপ্রেমীদের মনেই একটি প্রশ্ন ঘোরে! যে ছেলে ইংল্যান্ডের তরুণ বোলারদের এমনভাবে শাসন করতে পারে, আইপিএলের মঞ্চে সেঞ্চুরি হাঁকাতে পারে, সে কেন এখনও ভারতের সিনিয়র দলে নেই? এর উত্তর লুকিয়ে আছে আইসিসির নিয়মে।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষেত্রে আইসিসি একটি নূন্যতম বয়সসীমা নির্ধারণ করেছে। ২০২০ সাল থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলা শুরুর সময় নূন্যতম ১৫ বছর বয়স হতে হবে। খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সুরক্ষার কথা মাথায় রেখেই এই নিয়ম প্রয়োগ করা হয়েছে। বৈভব সূর্যবংশীর জন্ম ২৭ মার্চ, ২০১১ সালে। ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। অর্থাৎ, তিনি যত বড় পারফরম্যান্সই করুন না কেন, ২৭ মার্চ ২০২৬ এর আগে সিনিয়র ভারতীয় দলে তাঁর খেলার সুযোগ নেই।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতলেও বৈভবদের এক টাকাও দেয়নি ICC, কেন?

আরও একটি অবাক করা বিষয়, বৈভব এখনই সিনিয়র দলের জন্য অপ্রাপ্তবয়স্ক হলেও ভবিষ্যতে তিনি আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারবেন না। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় মাত্র একবারই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে পারে। নতুন প্রতিভাদের সুযোগ দেওয়াই এই নিয়মের মূল উদ্দেশ্য। ফলে ২০২৬ সালের টুর্নামেন্টে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হওয়ার পর বৈভব আর ২০২৮ বা ২০৩০ সালের অনূর্ধ্ব ১৮ বিশ্বকাপে খেলতে পারবেন না, যদিও বয়সের নিরিখে তিনি তখনও অনূর্ধ্ব-১৯ থাকবেন।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা