Wimbledon 2024: ফাইনালে ফের মুখোমুখি জকোভিচ-আলকারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: না খেলেই উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু শুক্রবার রাতে সেমিফাইনালে ইতালির লরেন‍ৎসা মুসেত্তিকে কোনও প্রতিরোধই গড়তে দেননি সার্বিয়ান টেনিস তারকা। ৬-৪,৭-৬ (৭ /৬),৬-৪ গেমে জিতে নিশ্চিত করেছেন উইম্বলডনের দশম ফাইনাল। আগামিকাল রবিবার ফাইনালে স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকরাজের মুখোমুখি হবেন জকোভিচ। গতবারও ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুজনে। তবে জকোভিচকে হারিয়ে শেষ হাসি হেসেছিলেন স্প্যানিশ টেনিস তারকা। এবার গতবারের হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে সার্বিয়ান টেনিস তারকার।

সম্প্রতি ডান হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন জকোভিচ। ফলে আদৌ উইম্বলডনে নামতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু মনের অদম্য জোরেই কোর্টে নেমেছেন সার্বিয়ান টেনিস তারকা। কিন্তরু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই অপ্রতিরোধ্য দেখাচ্ছে তাঁকে। সেমিফাইনালে নেটের কাছে ড্রপ শট খেলে প্রতিপক্ষ মুসেত্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। প্রথম সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকার সময় টানা তিনবার আনফোর্ডস এরর করে ৫-৪ করে ফেলেন জকোভিচ। সার্ভিস খুঁইয়ে ঘুরে দাঁড়ান। পরের গেমেই মুসেত্তির সার্ভিস ভেঙে সেট জিতে নেন।

১২ গেমের পর ৬-৬ হওয়ায় টাইব্রেকারে গড়ায় দ্বিতীয় সেট। টাইব্রেকারে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি জকোভিচ। টাইব্রেকার জিতে দ্বিতীয় সেটও পকেটে ভরে ফেলেন। তৃতীয় সে্টেও প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি সার্বিয়ান টেনিস তারকা। এ্ নিয়ে  ৩৭ তম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে চলেছেন জকোভিচ। রবিবার ফাইনালে আলকারাজকে নতুন ইতিহাসও গড়বেন তিনি। মহিলা ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ শিরোপা জেতা খেলোয়াড় হবেন সার্বিয়ান টেনিস তারকা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’