আজ শুরু মেয়েদের প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচে মুখোমুখি হরমন- স্মৃতিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগ। বসছে চতুর্থ আসর।  গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২০২৪ সালের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে এই ম্যাচ। সবথেকে মজার বিষয় আজ একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়বেন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর। যারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন বিশ্বকাপে এবং ছিনিয়ে এনেছিলেন শিরোপা।

নবি মুম্বাইয়ের ভেন্যুতে ভারতীয় খেলোয়াড়দের জন্য বিশেষ জায়গা কারণ ময়দানে যেখানে ২০২৫ সালের নভেম্বরে হরমনপ্রীত কৌররা প্রথম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, অমনজোত কৌর, রাধা যাদব এবং রিচা ঘোষের মতো খেলোয়াড়রা সকলেই ভারতীয় মহিলা বিশ্বকাপজয়ী একাদশের অংশ ছিলেন। তারাই এবার খেলবেন একে অপরের বিপক্ষে। আগামী এক মাস ধরে, ৫টি দল WPL লড়াই করবে, যে খেলা শুরু হচ্ছে আজ থেকে।

আরও পড়ুন: তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ ট্যাগ বিসিবি পরিচালকের

গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসকে দ্বিতীয়বারের মতো ফাইনালে পরাজিত করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দুই পক্ষই প্রথম খেলায় জয়ী হওয়ার চেষ্টা করবে। আরসিবিতে রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাস্ত্রকর, লরেন বেল, গ্রেস হ্যারিস, নাদিন ডি ক্লেয়ার এবং জর্জিয়া ভলের মতো নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। দু’বারের চ্যাম্পিয়ন মুম্বই এই মরশুমে তাদের দলকে শক্তিশালী করার জন্য শাবনিম ইসমাইল, নিকোলা ক্যারি, সংস্কৃতি গুপ্তা এবং মিলি ইলিংওয়ার্থের মতো খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, এটা শুধু মহিলা প্রিমিয়ার লিগ নয় হরমনপ্রীত–স্মৃতি–জেমাইমাদের সামনে এটা আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিরও সুযোগ।   ডব্লিউপিএলে এ বার  মোট ২২টি ম্যাচ হবে।  খেলা হবে ডিওয়াই পাটিল স্টেডিয়াম ও বরোদায়। প্রথম ১১টি ম্যাচ হবে ডিওয়াই পাটিলে, এলিমিনেটর ও ফাইনাল–সহ পরের ১১টি ম্যাচ হবে বরোদায়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ