জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নামছে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: বিশ্বকাপ ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে টানা জয়ের সুবাদে ৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মারা। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু করার পরেও গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ডের কাছে গোহারা হেরেছে টাইগাররা। ফলে আজ দুই লক্ষ্য নিয়ে মাঠে নামছে উপমহাদেশের দুই দল। টিম ইন্ডিয়ার লক্ষ্য যেমন জিতে শীর্ষে থাকা, তেমনই লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য আরও একটি লজ্জার হার এড়ানো।

একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে অবশ্য টাইগারদের তুলনায় কয়েক যোজন এগিয়ে রোহিত শর্মারা। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট ৪০ বার মুখোমুখি হয়েছে দুই দল। ব্লু ব্রিগেড জিতেছে ৩০টি ম্যাচে। বাংলাদেশ জিতেছে মাত্র ৮টি ম্যাচে। একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। আর বিশ্বকাপের মঞ্চে ভারতের চার বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন বার জিতেছে টিম ইন্ডিয়া আর একবার বাংলাদেশ। ভারতের মাটিতে অবশ্য বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ১৯৯০ সালে চণ্ডীগড়ে প্রথম ভারতের সঙ্গে তাদের মাটিতে খেলেছিল বাংলাদেশ। এরপর ১৯৯৮ সালে মোহালি ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছিল সবশেষ। অবশ্য তিনবারের মুখোমুখিতে তিনবারই হেরেছে বাংলাদেশ। ২৫ বছর পর ভারতের মাটিতে আবার রোহিত শর্মাদের মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।

যদিও শেষ পাঁচ বছরের পরিসংখ্যানে ভারতের তুলনায় বাংলাদেশ সামান্য এগিয়ে। ২০১৯ সাল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত পাঁচবার মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩টিতে। আর ভারত জিতেছে ২টিতে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান