রবিবার চরম পদক্ষেপ নেওয়ার হুমকি আন্দোলনকারী কুস্তিগীরদের

গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসেছেন কুস্তিগীররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যৌন হেনস্তার অভিযোগে জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতি তথা বিজেপির ‘বাহুবলী’ সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলনকারী কুস্তিগীরদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আগামিকাল রবিবার। আর ওই সময়সীমা শেষ হওয়ার পরেই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে শনিবার হুঁশিয়ারি দিয়েছেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে পদকজয়ী ভিনেশ ফোগত। সাংবাদিক সম্মেলনে তিনি আভাস দিয়েছেন, ‘রবিবার যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা দেশের স্বার্থকে আঘাত করতে পারে।’ আর ওই হুমকির পরেই জল্পনা শুরু হয়েছে, দেশের হয়ে আর প্রতিনিধিত্ব না করার মতো চরম পদক্ষেপের রাস্তায় হাঁটতে পারেন না দেশকে গর্বিত করা কুস্তিগীররা।

গত কয়েক মাস ধরেই জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতি তথা বিজেপির ‘বাহুবলী’ সাংসদ ব্রিজভুষণ সিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ দেশের প্রথম সারির কুস্তিগীররা। গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে লাগাতার ধর্না-অবস্থান শুরু করেছেন। আর আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়ার মতো খেলোয়াড়রা। পাশাপাশি বিজেপি বাদে বাকি রাজনৈতিক দলগুলিও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী কুস্তিগীর ভিনেশ ফোগত হুমকির সুরে বলেন, ‘যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তা আগামিকাল রবিবার শেষ হচ্ছে। রবিবার আমাদের বড়রা বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন। এমনকী এমনও হতে পারে ওই সিদ্ধান্ত দেশবাসীকে আঘাত দিতে পারে। দেশের স্বার্থের পক্ষে নাও যেতে পারে।’

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশির

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী