ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান যশস্বীর, গড়লেন নয়া মাইলফলক

বার দ্বিতীয় টেস্টে ক্যারাবীয় বোলারদের কচুকাটা করে সেঞ্চুরি হাঁকালেন তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়স ওয়াল। টেস্টে নিজের সপ্তম শতরান করলেন যশস্বী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির স্টেডিয়ামে শুরু হয়েছে প্রতীক্ষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের জন্যে মাঠে তেমন দাপট দেখাতে পারেন নি ক্যারাবিয়ান খেলোয়াড়রা। রীতি মতো মুখ থুবড়ে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের দাপুটে ব্যাটাররা। প্রথম টেস্টের শেষে ১৪০ রানে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় টেস্টের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই আগ্রাসী মনোভাব ভারতীয় দলের। আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। ছয় ম্যাচের অভিশাপের অবসান ঘটিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে ইই প্রথম টস জেতেন গিল। কিন্তু ব্যাট হাতে মাঠে নামার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দাপট অব্যাহত ছিল।

সিরিজের প্রথম টেস্টে ক্যারাবিয়ানদের বিরুদ্ধে তিন ভারতীয় ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। এবার দ্বিতীয় টেস্টে ক্যারাবীয় বোলারদের কচুকাটা করে সেঞ্চুরি হাঁকালেন তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়স ওয়াল। টেস্টে নিজের সপ্তম শতরান করলেন যশস্বী। সঙ্গে রানের নিরিখে বিরাট কোহলি এবং সুনীল গাভাস্কারকে হারিয়ে ইতিহাসে নিজের নাম নথিভুক্ত করলেন এই তরুণ তুর্কি। এই মূহুর্তে ভারতের স্কোর ২২২ রান ১ উইকেট। যশস্বীর সঙ্গে জুটিতে আছেন সাই সুদর্শন। তারা দুজনে মিলে ১৫০ রান তুলেছেন। তবে প্রথম টেস্টে রান পাননি যশস্বী। কিন্তু আজ শুরু থেকেই দ্রুত ইনিংস খেলছেন তিনি। মাত্র ১৪৫ বলে শতরান করেছেন ভারতের বাঁহাতি ওপেনার। সুতরাং স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি।

মাত্র ২৩ বছর বয়সে আবারও নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেলেন যশস্বী। পাশাপাশি আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর রান হল তিন হাজার। আমদাবাদ স্টেডিয়ামে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন এই তরুণ তুর্কি। অন্যদিকে অর্ধশতরান করেছেন সাই সুদর্শন। তিনিও আগের ম্যাচে রান পাননি। এদিন ৮৭ বলে ৫০ করেছেন তিনি। সাবলীল ব্যাট করছেন সুদর্শন। তবে এদিন প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে পারলেও দ্বিতীয় টেস্টে মাত্র ৩৮ রান করে আউট হয়ে যান কে এল রাহুল। উল্লেখ্য, ২০২৫ সালটা যশস্বীর কাছে স্মরণীয়। এই বছর তিনি ইংল্যান্ড সিরিজেও দুটো সেঞ্চুরি ও দুটো হাফ সেঞ্চুরি করেছিলেন। লিডসে প্রথম টেস্টে ১০১ ও ওভালে ১১৮ করেন। তার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সেঞ্চুরি পেলেন।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়