বোলপুরের মহামিছিল সফল করতে দেড় লক্ষের টার্গেট কেষ্টর

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : অনুব্রত মণ্ডলের কর্মসূচিতে সিলমোহর মিলেছিল বোলপুরের কোর কমিটির বৈঠকে। বোলপুরে আগামী ২৬ মে মহামিছিলের আয়োজন করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। সেই মহামিছিল কীভাবে হবে, কোন বিষয়ে নজর দেওয়া হবে সব নিয়ে প্রস্তুতি বৈঠক সারল বোলপুর মহকুমা তৃণমূলের নেতারা। বোলপুরের তৃণমূল কার্যালয়েই এই বৈঠক হয়েছে।

প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ সহ অন্যান্যরা। এদিন  বৈঠকে দলীয় নেতৃত্বকে এই মিছিল সর্বতভাবে সফল করার আহ্বান জানিয়েছেন অনুব্রত মণ্ডল। এই মিছিলে দেড়লক্ষ মানুষ আনার টার্গেট দিয়েছেন কেষ্ট। পাশাপাশি মহকুমার বিভিন্ন প্রান্তে বাস সহ অন্যান্য যানবাহনের ব্যবস্থা কী করা হবে, সেই বিষয়েও ব্লক নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে। এদিনের প্রস্তুতি বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছিলেন না।

প্রসঙ্গত, রামপুরহাট থেকে বীরভূমের ৩ মহকুমায় আগামী ২৫, ২৬ ও ২৭ মে মহামিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠকে তাঁর সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছে। হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। তাই ওই মহামিছিলকে সফল করতে এখনই আসরে নেমেছেন কেষ্ট। বোলপুরের ডাকবাংলো মাঠ সংলগ্ন শান্তিনিকেতন রোড থেকে চৌরাস্তা পর্যন্ত এই মহামিছিল হবে। পাশাপাশি একটি জনসভারও আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। কোর কমিটির বৈঠকে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুব্রতকে ফোনে সেই নির্দেশ দিয়েছেন। তারপরেই আরও উদ্যোগী হয়ে সকলকে সঙ্গে নিয়ে মহামিছিল করতে চলেছেন অনুব্রত মন্ডল।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়