চোর সন্দেহে পিটিয়ে খুন, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চোর সন্দেহে এক ব্যক্তিতে পিটিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে, হুগলির চন্দননগরে। মৃত ওই ব্যক্তিটির নাম শেখ নজরুল হোসেন । তিনি  চন্দননগরের  বেশোহাটা এলাকা বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার দিনের ব্যস্ত সময়ে চন্দননগরের হরিজন পল্লিতে স্বাগতম লজের সামনে চোর সন্দেহে শেখ নজরুলকে মারধর শুরু করে ফুল ব্যবসায়ী ভোলা। তাঁর বুকে ও পেটে লাথি মারা হয়। এরপরে রাস্তার মধ্যেই জ্ঞান হারান নজরুল। রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখে আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়। তাঁরা এসে  নজরুলকে  হাসপাতালে নিয়ে যায় । এরপরেই হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির চন্দননগরে।

এই  ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। অভিযুক্তের  নাম শানু চট্টোপাধ্যায়। তিনি চন্দননগরের বাসিন্দা। তবে তিনি আদৌ এরসঙ্গে যুক্ত ছিলেন কিনা তা এখনও পর্যন্ত পুলিশ সঠিকভাবে জানায়নি।পুলিশ জানিয়েছে, শেখ নজরুল আর তার ছেলে রাহুল টোটোতে কিছু লোহার যন্ত্রাংশ নিয়ে যাচ্ছিলেন হরিজন পল্লী দিয়ে। সেসময় ফুল ব্যবসায়ী ভোলা ট্রলি ভ্যানে ফুল বিক্রি করতে যাচ্ছিল।

নজরুলকে দেখে চোরাই মাল নিয়ে যাচ্ছে বলে সন্দেহ হয় তার। এরপরেই দুজনের মধ্যে শুরু হয় বপসা । খবর পেয়ে ডিসি চন্দননগর ঈশানী পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।  কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।  ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখা শুরু করেছে পুলিশ আধিকারিকরা। তবে মঙ্গলবার এই ঘটনার জেরে কার্যত  চন্দননগরের হরিজন পল্লিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ