সোম সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে

সোমবার সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে ডুবতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের(South Bengal) বুকে বন্যাকে(Flood Crisis) কার্যত অবশ্যম্ভাবী রূপ দিতে চলেছে ডিভিসি(DVC)। কেননা সোমবার সকালে দুর্গাপুর ব্যারেজ(Durgapur Barrage) থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবারের তুলনায় এদিন কম জল ছাড়া হলেও নবান্নের আধিকারিকদের অভিমত, এই জলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার বেশ কিছু এলাকায় বন্যা দেখা দেবে। ঝাড়খণ্ডের ওপর থাকা নিম্নচাপ দুর্বল হয়ে পড়ায় সেখানে বৃষ্টি কিছুটা কমেছে। তার জেরে জল ছাড়ার পরিমাণও কমিয়েছে ডিভিসি। ঝাড়খণ্ড থেকে আসা জলের চাপ কমাতেই মূলত পাঞ্চেত জলাধার থেকে বাড়তি জল ছাড়া হচ্ছিল গত দু’দিন ধরে। সোমবার সেই জল ছাড়ার পরিমাণ অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। নতুন করে বৃষ্টি না হলে বাড়তি জল ছাড়ার পরিমাণ আরও কমে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন চাকরিতে যোগদানের ১০ বছর পর মহিলা কনস্টেবলদের নিজ জেলায় পোস্টিং

সোমবার সকালে মাইথন জলাধার থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই পরিমাণ স্বাভাবিক। প্রতি দিনই জলবিদ্যুৎ প্রকল্পের জন্য মাইথন থেকে এই পরিমাণ জল ছাড়া হয়ে থাকে। অর্থাৎ, নতুন করে বাড়তি জল ছাড়েনি মাইথন। তবে এদিন পাঞ্চেত জলাধার থেকে বাড়তি কিছুটা জল ছাড়া হয়েছে। সেই পরিমাণ ৪৩ হাজার কিউসেক। অর্থাৎ, দুই জলাধার থেকে মোট ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত। এই জল দামোদর(Damodar River) ধরে আসছে কার্যত কানায় কানায় পরিপূর্ণ থাকা দুর্গাপুর ব্যারাজে। সেই জলকে জায়গা দিতেই সোমবার সকাল থেকেই দুর্গাপুর ব্যারাজ থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই জল ছাড়ার পরিমাণ রবিবারের চেয়ে বেশ কিছুটা কম হলেও দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির তৈরির জন্য যথেষ্ট। ডিভিসি জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করায় বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দিন দুই আগে থেকেই দেখা দিয়েছে। তবে সোমবার সকাল পর্যন্ত সেভাবে বড়সড় এলাকাজুড়ে প্লাবনের খবর মেলেনি।

আরও পড়ুন জালিয়াতি ঠেকাতে রাজ্যজুড়ে চালু GST’র আধার যাচাইকরণ

দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ায় বেশ কয়েকটি এলাকায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়ার দিকে বড়জোড়া ও সোনামুখী ব্লকের একাংশে জল ঢুকেছে। সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুর ব্যারাজ সমেত নদীর আশপাশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বিপদের কথা মাইকে ঘোষণা করা হয়েছে। জল বাড়লে দামোদর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে। জল বাড়ছে অজয়েরও। বীরভূমের জয়দেব থেকে পশ্চিম বর্ধমানের শিবপুরে আসার জন্য অজয়ের ওপর অস্থায়ী সেতু স্রোতে ভেসে গিয়েছে। এদিকে গাঙ্গেয় উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ রাজ্য থেকে দূরে সরে যেতে শুরু করেছে রবিবার থেকেই। পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশে। তবে, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সপ্তাহের শুরুর দিনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫