স্ত্রীয়ের সঙ্গে বন্ধুর পরকীয়া, কুপিয়ে খুন করে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, শিবপুর : বন্ধুর স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক। তার জেরেই বন্ধুর হাতেই খুন হতে হল যুবককে। মৃতের নাম রবি প্রসাদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে। অভিযুক্ত বিকাশ চৌধুরী ওরফে মনুকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ৯ মাস আগে বিকাশের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল বিকাশের বন্ধু রবি। মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে নিজের বাড়িতে খাওয়া দেওয়ার আয়োজন করে বিকাশ। সেখানে আরও বন্ধুদের সঙ্গে রবিকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল। বিকাশ চৌধুরীর বক্তব্য, কথা বলে সমস্যার সামধান করতে চেয়েছিলেন। বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ২ বন্ধুর শত্রুতা চরম ওঠে। এদিন কথা বলতে গেলে বচসা শুরু হয়। চরমে ওঠে সেই বচসা। খাওয়া দাওয়া চলার সময়ে আচমকাই রবির ওপরে চপার নিয়ে হামলা চালায় বিকাশ। একের পর এক কোপ দিতে থাকে সে। পালিয়ে যেতে গেলে সিঁড়়িতেই পড়ে মৃত্যু হয় রবির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। স্ত্রীয়ের প্রেমিককে কুপিয়ে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বিকাশ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তিনজনকে ওই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিবাহ বহির্ভুত সম্পর্ক থেকে শত্রুতা জেরে এই খুন।এই ঘটনায় বিকাশ চৌধুরীকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। ধৃত বিকাশ খুনের কথা স্বীকার করেছে বলে দাবী পুলিশের। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে। এই ঘটনার পিছনে অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির