Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউ জলপাইগুড়িতে হুলুস্থুল কাণ্ড, পাড়ার দাদাদের হাতেই যৌন হেনস্থার শিকার  নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য । এই আবহে শিউরে ওঠার মত ঘটনা ঘটল নিউ জলপাইগুড়িতে। সেখানে তিন প্রতিবেশী যুবকের কাছে হেনস্থার শিকার হল দশবছরের নাবালক। শনিবার এই ঘটনার কথা জানাজানি হতে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ইতিমধ্যেই এই নির্যাতনকাণ্ডের জেরে পুলিশের হাতে আটক হয়েছে তিন অভিযুক্ত।

এই ঘটনা প্রসঙ্গে পরিবারের তরফে জানান হয়েছে,’  খেলার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে প্রতিবেশী তিন যুবক। কখনও খাবারের লোভ দেখিয়ে, আবার কখনও ভয় দেখিয়ে  এই নির্যাতন চলত। প্রথমে ছেলে বাড়িতে  কিছু জানায়নি। তবে আচমকাই সে অসুস্থ হয়ে পড়ে। তখন তাঁকে জিজ্ঞাসাকরায় সামনে আসে নির্যাতনের ঘটনাটি।‘

ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে। নাবালকের বাবা জানিয়েছেন,’ এই নির্যাতনের কথা জানার পর অভিযুক্তদের পরিবারকে জানাতে গেলে উল্টে আমার ভাই ও বাবাকে মারধর করা হয়। স্থানীয় পঞ্চায়েত এই বিষয়টি নিয়ে কর্ণপাত না করায় বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করি।‘পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে নির্যাতিত নাবালক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি