মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে নজর কেড়েছে পুরুলিয়া জেলা। এই জেলার বাঘমুন্ডির লুপ্তপ্রায় বিরহোড় জনজাতির পাঁচ পড়ুয়া একসঙ্গে মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। আর তাতেই খুশির হাওয়া বইছে জঙ্গলমহলে।

কৃতী পড়ুয়ারা হলেন, ববি শিকারী, ভারতী শিকারী, লক্ষ্মীমণি শিকারী, শিশুপাল শিকারী ও অঞ্জলি শিকারী। তারা এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ১০০ শতাংশ সাফল্যের নজির গড়েছে। ২০০৯ সালে প্রথমবার বিরহোড় সম্প্রদায়ের কাঞ্চন শিকারী ও সীতারাম শিকারী মাধ্যমিক পাশ করেছিলেন। তারপর থেকে ধীরে ধীরে শিক্ষার আলো পৌঁছালেও অধিকাংশ পড়ুয়াই আর্থিক সমস্যায় পড়েছে। যার ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়লেও খুব কষ্টের মধ্য দিয়েই ছাত্র-ছাত্রীরা পড়াশোনা বন্ধ করেনি। তাদের সেই সাফল্যেই এবার গোটা জঙ্গলমহলে খুশি।

জানা গিয়েছে, এবার পাশ করা ভারতী শিকারীর স্বপ্ন নার্স হওয়া। তার দিদি দিব্যা গত বছর মাধ্যমিক পাশ করেছে। পরিবারে অভাব নিত্যসঙ্গী। লক্ষ্মীমণি শিকারীরও একই স্বপ্ন, কিন্তু বাধা অর্থাভাব। অন্যদিকে দিনমজুর লক্ষণ শিকারী জানান, বহু কষ্টে ছেলে শিশুপালকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন, এরপর আর সামর্থ্য নেই।

জঙ্গলে বসবাসকারী বিরহোড় সম্প্রদায় এখন দড়ি তৈরি ও বিক্রি করে সংসার চালায়। পরিবারগুলির দাবি, প্রশাসন পাশে দাঁড়ালে এই কৃতী পড়ুয়ারা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবে। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো বিরহোড় জনজাতির পাঁচ ছাত্র-ছাত্রীর মাধ্যমিক পাশ করা খবরে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই পড়ুয়ার যাতে উচ্চশিক্ষায় যেতে পারে সেই জন্য তাঁরা পাশে থাকবে। পাশাপাশি তিনি বলেন, আগের তৃণমূল সরকার জনজাতি উন্নয়ন শুধু খাতায় কলমে রেখেছে বাস্তবে হয়নি কিছুই। এবার রাজ্যে বিজেপি সরকার এসেছে কেন্দ্রের যে শিক্ষানীতি রয়েছে তা মেনে আদিবাসী ও জনজাতিদের উন্নয়নের পরিকল্পনা করা হবে।

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

‘বিতর্ক তৈরি করে লাভ নেই, সরকার তদন্ত করবে’, দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষ

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক