পরাধীন ভারতে জন্মে ভোটার তালিকায় শতায়ুর নাম ‘বিচারাধীন’, তোপ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে যখন রাজ্য–রাজনীতি সরগরম তখন ১০৪ বছর বয়সের নাগরিকের নাম দেখা গেল বিচারাধীন তালিকায়। অথচ এসআইআর চলাকালীন এই শতায়ুকে লাইনে দাঁড়াতে হয়েছিল। জমা দিতে হয়েছিল নথি। আর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে তখন দেখা গেল ওই শতায়ুর নাম বিচারাধীন তালিকায় রয়েছে। যা নিয়ে চিন্তায় পড়েছেন শতায়ু। এই ঘটনা নিয়ে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেস।

এদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার ভোটার তালিকা নিয়ে কপালে ভাঁজ পড়েছে শতায়ু নাগরিক শেখ ইব্রাহিমের। পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা তিনি।

অন্যদিকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার–সহ কমিশনের সংশ্লিষ্ট অফিসাররা। এই শতায়ু ভোটারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে এক্স হ্যান্ডেলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। এক্স পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌এক মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা!‌ পূর্ব বর্ধমানের ১০৪ বছর বয়সের শেখ ইব্রাহিমকে চূড়ান্ত এসআইআর ভোটার তালিকায় ‘‌বিচারাধীন’‌ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একজন ব্যক্তি যিনি আমাদের স্বাধীনতার ভোরের সাক্ষী ছিলেন এবং তখন থেকেই ভোট দিয়ে আসছেন, তিনি স্পষ্টতই স্বাধীন ভারতে আর বৈধ ভোটার হিসেবে বিবেচিত নন।’‌

এছাড়া বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ যাওয়া এবং বিচারাধীন থাকার প্রতিবাদে আগামী ৬ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্নায় বসছেন। আর তার আগেই এমন ঘটনা প্রকাশ্যে এল। এই বিষয়ে শতায়ু শেখ ইব্রাহিম সংবাদমাধ্যমে বলেন, ‘‌আমার বেঁচে থাকাটা কি অপরাধের?‌ আজ এমন দিনও দেখতে হল। দেশে নির্বাচন শুরু হওয়া থেকে ভোট দিচ্ছি। এখন আমিই নাকি বিচারাধীন।’‌ এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের তোপ, ‘‌বিজেপি এবং নির্বাচন কমিশনের কঠোর এসআইআর অনুশীলন আমাদের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে পরিকল্পিতভাবে হয়রানি এবং নীরব করে দিচ্ছে। আমরা গণতন্ত্রের উপর এই নির্মম আক্রমণের তীব্র নিন্দা জানাই এবং শেষ পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছি।’‌

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব