গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়ি জেলায়।জেলার সাতটি বিধানসভা এলাকাতেই পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী(Central Force)। শনিবার জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে স্ট্রং রুম পরিদর্শনে আসেন জলপাইগুড়ির জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। সোমবার এখানেই জলপাইগুড়ির সাতটি বিধানসভার পাঁচটি আসনের ভোট গননা হবে। এদিন শেষ মুহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন পুলিশ প্রশাসন এবং বাহিনীর প্রতিনিধিরা।জলপাইগুড়ির গণনা কেন্দ্রকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি বিধানসভা আসনে অন্তত পনেরো থেকে সতেরো রাউন্ড গণনা হবে বলে জলপাইগুড়ির জেলাশাসক তথা নির্বাচন আধিকারিক সন্দীপ ঘোষ জানিয়েছেন। এদিকে শুক্রবার উত্তরবঙ্গে ২৮ টি আসনের ভোট নিয়ে পর্যালোচনা সভা করতে পদ্ম শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল সেখানে পৌঁছন। শনিবার উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে কলকাতা থেকে বসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay) ভিডিও কনফারেন্স করেন। ইতিমধ্যেই ভোট গণনা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে জোড়া ফুল শিবির। তারা কাউন্টিং এজেন্টদের ফর্ম নির্বাচন দফতরে দাখিল করতে শুরু করেছে।

কাউন্টিং নিয়ে অভিষেক ভিডিও কনফারেন্স করেন। ওই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রতিটি কেন্দ্রের কো-অর্ডিনেটর , প্রার্থীর নির্বাচনী এজেন্ট, প্রার্থীরা ও দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানরা। শিলিগুড়ি কেন্দ্রের কো-অর্ডিনেটর কুন্তল রায়(Kuntal Roy) জানিয়েছেন, তাদের কেন্দ্রে ২৮টি টেবিল ১২ রাউন্ড গণনা হবে। এর বাইরেও এ আর ও এবং আরও’র টেবিল থাকবে। সব মিলিয়ে ৩১ জন গণনা কর্মী থাকবেন। গণনার দিন সকাল ছটা থেকে সার্টিফিকেট প্রার্থীকে দেওয়া পর্যন্ত এজেন্টরা সেখানেই থাকবেন। অপরদিকে ভোট গণনা নিয়ে পদ্ম শিবিরের প্রস্তুতি সভা হয় মাটি কাড়ার একটি হোটেলে। ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। ওই বৈঠকে গণনা কর্মীদের করণীয় কাজকর্ম সম্পর্কে বোঝানো হয় এবং তার পাশাপাশি বিধানসভা ভিত্তিক প্রদত্ত ভোটের হার নিয়ে পর্যালোচনা কিভাবে করা হবে তা নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল