১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার ঘিরে ময়নাগুড়িতে ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: বর্ষার সময়ে সাপের আনাগোনা বেশি থাকে। জঙ্গল ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের এই বিষয়ে সতর্ক করা হয়। রাতের অন্ধকারে বাইরে বের হলে সাবধানে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এই সরীসৃপের কারণেই। ভুল বসত একবার তাদের গায়ে পা পড়লেই আর রক্ষে নেই।  ময়নাগুড়িতে বিশালাকার কিং কোবরা উদ্ধার হওয়ার পর এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিং কোবরা যার নামেই আতঙ্ক ছড়ায় মানুষের মনে।

শনিবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একটি ১২ ফুট লম্বা কুচকুচে কালো কিং কোবরাকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, নিবার সকালে ময়নাগুড়ির নিউ লাইন এলাকার বাসিন্দা কর্ণ ছেত্রীর বাড়িতে স্থানীয়রা প্রথম সাপটিকে দেখতে পান। বিশালআকার সাপকে দেখে আতঙ্কেই কাঁটা হয়ে যান সকলে। বড় বিপদ এড়াতে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বন দফতরে। পরিবেশ প্রেমী সংগঠনের কাছে খবর যায় বন দফতরের কাছ থেকে। তারাই এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায় জানিয়েছেন, সাপটিকে গোরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, সে কোনও ভাবে লোকালয়ে চলে এসেছিল। সাপটি বর্তমানে সুস্থ রয়েছে।

ময়নাগুড়ি কোবরা বা বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনা নতুন হয়। এর আগেও একাধিকবার সাপ উদ্ধার করা হয়েছে। ডুয়ার্সের মালবাজার, নাগরাকাটা এলাকা থেকে একাধিকবার শঙ্খচূড় সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের উদ্ধার করে ছেড়ে আসা হয়েছে জঙ্গলে। তবে কেন বারবার সাপগুলি লোকালয়ে চলে আসছে তা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে পশুপ্রমীদের মধ্যে।

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা