অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা। এদিন আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবী জামিনের আবেদন জানান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর জামিনের আবেদন জানান আইনজীবী। তিনি বিচারককে বলেন, ‘অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ। তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হোক।’ কিন্তু বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন। বিশেষ সিবিআই আদালত নির্দেশ দেয় আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে থাকতে হবে। বীরভূমের কেষ্টকে এরপর আসানসোল আদালত থেকে বের করে আসানসোল জেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবীর তরফে অনুব্রতকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, ‘গরু পাচার মামলার তদন্তে অনেকের বয়ান রেকর্ড করা হয়েছে। অনুব্রতর নাম বারবার উঠে এসেছে। তাঁকে ছেড়ে দিলে তদন্ত প্রভাবিত হতে পারে।’ অনুব্রতের আইনজীবী আদালতে পালটা প্রভাবশালী তত্ত্ব খারিজ করেন। তিনি বিচারককে বলেন, ‘সবাইকে প্রভাবশালী বলার চেষ্টা করে সিবিআই। তাঁকে সিবিআই হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই।’ যদিও উভয়পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…