জাঁকিয়ে ঠাণ্ডা দুই বঙ্গে, কতটা নামবে পারদ? জানুন আবহাওয়ার আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের আমেজ রাজ্যজুড়ে। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গবাসীকে কাবু করেছে ঠাণ্ডা। রবিবার শীতের দাপট কিছুটা কমলেও সোমবার থেকে খেলা দেখাতে শুরু করেছে উত্তরে হাওয়া। দুই বঙ্গের জেলাগুলিতে ভরপুর শীতের আমেজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে রাজ্যজুড়ে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিকের নিচেই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩- ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কোনও কোনঞ্জেলাতে তাপমাত্রা ১০ ডিগ্রিতেও নামতে পারে। রাজ্যে অবাধে ঢুকছে উত্তরের ঠান্ডা হাওয়া । তাই এই পারদ পতন বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: আজকের রাশিফল: পরিবারে সুখবর মিলবে, কর্মক্ষেত্রে অশান্তির আভাস.. 

এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ না থাকার কারণে বঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। এতেই বাড়বে ঠাণ্ডার দাপট। ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা। বাঁকুড়া এবং পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় থাকবে কুয়াশার দাপট।  দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী