ফের ভাঙন বিজেপিতে, পদ্ম থেকে ঘাসফুলে ১৫টি পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরে বাংলায় বিধানসভা নির্বাচন হবে। তার আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর। এই আবহে ফের ভাঙন বিজেপিতে। বিধায়কের হাত ধরে বিজেপি ও অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদান করল ১৫ টি পরিবার। তবে যোগদানকারীরা কেউ বিজেপি করে না বলে দাবি করেছে পদ্মশিবির। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা।  

এসআইআর আবহে নদিয়ার শান্তিপুরে ফের দলবদলের হিড়িক। বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় ১৫ টি পরিবার তৃণমূলে যোগদান করল। স্থানীয় বিজেপি নেতৃত্ব অজিত বিশ্বাস ও মহাদেব মজুমদারের নেতৃত্বে একাধিক পরিবার যোগদান করল তৃণমূলে। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন দলত্যাগীরা। প্রসঙ্গত, শান্তিপুর ব্লকের বেলগড়িয়া দুই নম্বর অঞ্চলের এসসি ওবিসি সেল এর ডাকে এসআইআর এর মাধ্যমে ‘ভোট চুরি রুখব, গণতন্ত্র বাঁচাবো‘ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস।

এদিন বেলগড়িয়া দু‘নম্বর অঞ্চলের তৃণমূল এসসি ওবিসি সেলের ডাকে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, বেলগড়িয়া দু‘নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ প্রিয়া সরকার গোস্বামী, শান্তিপুর ‘এ’ ব্লকের তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি সুব্রত সরকার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ।

যোগদানকারীরা জানিয়েছেন, তাঁরা ভাগীরথী তীরবর্তী এলাকার বাসিন্দা। তাঁদের বক্তব্য, ভিটেমাটির প্রমাণপত্র ভাগীরথী নদীতে তলিয়ে গিয়েছে, এখন চাইছে কাগজ। ভাগীরথী বাঁধের কাজ করছে রাজ্য সরকার। সাংসদকে জয়লাভ করিয়েও ভাগীরথীর পারে তাঁকে পাওয়া যায়নি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হওয়া বলে দলত্যাগীদের দাবি।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন