ফাটাপুকুর পানিগোটি টোল প্লাজাতে ১৫১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফাটাপুকুর টোল প্লাজাতে রাত্রে থেকে ঘাঁটি গেড়ে বসেছিল শিলিগুড়ি এসটিএফ(STF) বাহিনী। এরপরে শনিবার সকালে সেই সন্দেহজনক গাড়িটি টোল প্লাজাতে আসলে প্রথমে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে গাড়ি চালকের কথাতে অসংগতি মেলে। এরপর পিছনে থাকা অপর আর একটি গাড়ি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায় যে ছোট চারচাকা পিকআপ ভ্যানের ডালার নিচে গোপন চেম্বার বানিয়ে তার মধ্যে ২২টি প্যাকেটি ১৫১ গাঁজা(Ganja) ভর্তি করে পাচার করা হচ্ছিল। আর সেই গাঁজার পিকআপ ভ্যানকে রাস্তা দেখাচ্ছিল অপর একটি বুলেরও পিকআপ ভ্যান। ঘটনাস্থল থেকে আটক করা হয় চারজনকে।

তাদের নাম যথাক্রমে মৌসুম সরকার (২৩) ,হাবলু হোসেন (২৪),রফিকুল মিয়া (২২),উত্তম নারায়ণ(২৩)। সকলেই কোচবিহার(Coochbehar) এলাকার বাসিন্দা বলে জানা যায়। তবে এই পাচারকারী সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে খোঁজ চালাচ্ছে শিলিগুড়ি এস টি এফ। এদিকে,স্বাস্থ্যই সম্পদ আর সেই কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ আলিপুরদুয়ার জেলার হ্যামিলটন গঞ্জের বুন ইংলিশ স্কুলের। শনিবার বিদ্যালয়ের পূর্ণানন্দ ভবনে একটি স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এদিন আলিপুরদুয়ার লায়ন্স ক্লাব(গ্রেটার) এর যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন আয়োজন করা হয় ।

স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবকের পাশাপাশি চা বাগান অধ্যুষিত বিভিন্ন মানুষ জনেরা এদিন এই শিবিরে অংশগ্রহণ করেন।বুন স্কুলের চেয়ারম্যান পবন সিং ঝা বলেন পড়াশুনার পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখাও খুব জরুরী তাই স্কুল কর্তৃপক্ষ এবং আলিপুরদুয়ার(Alipurduar) লাইনস ক্লাবের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। শিবিরে বিভিন্ন নামি ডাক্তার এর উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধও দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এদিন খবর লেখা পর্যন্ত প্রায় কুড়িজন রক্তদান করেন।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা