এই মুহূর্তে

ধামসা-মাদলের তালে ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসবের উদ্বোধনে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:জঙ্গলমহলের মানুষের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির প্রকাশের অন্যতম মঞ্চ হল জঙ্গলমহল উৎসব। নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়,এমনই বলেন রাজ্য বনদফতরের মন্ত্রী বিরবাহা হাঁসদা(Minister Birbaha Hasda)। মঙ্গলবার ঝাড়গ্রামে একাদশ জঙ্গলমহল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। নবনির্মিত জেলা শাসকের দফতর প্রাঙ্গনে শুরু হয় জেলাস্তরীয় এই উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, ঝাড়গ্রামের মহকুমা শাসক অনিন্দিতা রায়চৌধুরী সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। উৎসব মঞ্চ থেকে এদিন আদিবাসী সাংস্কৃতিক ছয়টি দলকে ধামসা-মাদল প্রদান করা হয়। মেলা প্রাঙ্গনে সরকারি বিভিন্ন দফতরের মোট ৩৬টি স্টল বসেছে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি সামগ্রী বিক্রির জন্য ছিল কারিগরি হাট, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করে। এবছর জঙ্গলমহল উৎসব দু’দিনের জন্য আয়োজিত হয়েছে।

অন্যান্য বছরের মতো এবছরও বিভিন্ন লোকসংস্কৃতির দল তাদের পরিবেশনা তুলে ধরেন। সাংস্কৃতিক গোষ্ঠী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ ছিল জমজমাট। আগামী কয়েক দিন নতুন বছরের প্রথম মাসের শেষে এই জঙ্গলমহল উৎসবকে ঘিরে পর্যটক থেকে আদিবাসীদের থাকবে নজর কাড়া ভিড়। মেলবন্ধনের এবং মত আদান প্রদানের তীর্থস্থান হয়ে উঠবে এই মেলা প্রাঙ্গন।আগামী কয়েক দিন ধামসা মাদলের তালে তালে আদিবাসীরা এই উৎসবে পা মেলাবেন। নিজেদের সংস্কৃতিতে ভাব আদান প্রদানের মাধ্যমে গড়ে উঠবে সৃষ্টি ও কৃষ্টির মেলবন্ধন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ