এই মুহূর্তে

আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার মোমো সংস্থার ম্যানেজার-সহ ২

নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর : আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন সিট। পাশাপাশি রাজা চক্রবর্তী নামে সংস্থার ডেপুটি ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়েছে মোমো সংস্থার এই ২কর্মীকে। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। আগেই গ্রেফতার করা হয়েছিল ডেকরেটরসের মালিককে। এবার আরও ২জন পুলিশের জালে। আনন্দপুরের মর্মান্তিক দুর্ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ঠিক কতটা সেটাই মূল আতসকাঁচের নিচে।

আনন্দপুরের আগুন লাগার ঘটনায় ২৫টি দেহ উদ্ধার হয়েছে। আরও কারও দেহ আটকে রয়েছে থাকতে পারে, এমন আশঙ্কায় ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওয়াও মোমো’র ওই গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না। নিয়মিত অডিট হওয়ার কথা থাকলেও সেটা ঠিক মোত করা হচ কিনা, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। গাফিলতির অভিযোগ এনে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জনের নামে নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন আত্মীয় পরিজনরা। তারমধ্যে ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। সেখানে আরও কারও দেহ আটকে রয়েছে কিনা তারজন্যই চলছে তল্লাশি। ধৃত ম্যানেজার মনোরঞ্জন সিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে আদালতে তোলা হবে।

গত রবিবার ভোর রাত তিনটে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে একটি ডেকরেটর্সের গুদামে প্রথমে আগুন লাগে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মোমো কারখানার গুদামে। সে সময় কয়েকজন কর্মী গুদামের মধ্যে ছিলেন। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দাহ্য নিমিষেই দাবানলের আকার ধারণ করে ওই আগুন। আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেট জাত খাবার, ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা থাকত। তাই কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। তবে অনুমান, গুদামের ভিতরে থাকা কর্মীদের রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ