ঢোলাহাটকাণ্ডের জের, নদিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ২, আটক ৪৫ কেজি শব্দবাজি

Share:

নিজস্ব প্রতিনিধি নদিয়া: ঢোলাহাটে বাজির গুদামে বিস্ফোরণ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বুধবার নদিয়া জেলার বিভিন্ন এলাকায় বেআইনি বাজি মজুদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। কল্যাণী ও গাংনাপুর থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বেআইনি বাজি মজুদ রাখার সন্ধান পায় পুলিশ। চার কাঁচরাপাড়া থেকে বেচারাম পরামানিক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ওই বাজি প্রস্তুতকারকের কাছ থেকে ৪০ কেজি বাজি আটক করে পুলিশ। এছাড়া নদিয়া জেলার গাংনাপুর থানা(Gangnapur P.S.) এলাকার নিমতলা কলোনি থেকে সঞ্জয় ঘোষ নামে আরো এক বাজি প্রস্তুতকারককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বেআইনি ৫ কেজি বাজি (Fire Crackers)আটক করে পুলিশ। দুজনকেই তদন্তের স্বার্থে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি(DG) রাজীব কুমার ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন জেলার পুলিশ সুপারদের বেআইনি বাজি মজুদ ও তৈরি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এরপরেই বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পা হাটি ,মহেশতলা, বজবজ, নুঙ্গি সহ নদিয়া জেলায় এবং উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর এলাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে বেআইনি বাজির বিরুদ্ধে। মূলত বেআইনি বাজি তৈরি ও মজুদ এর বিরুদ্ধেই লাগাতার পুলিশের অভিযান আগামী দিনে চলবে বলে জানা গিয়েছে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ঢোলাহাটের ঘটনা সচেতনতার অভাব থেকেই ঘটেছে। বাজির গুদামে বিস্ফোরণ কাণ্ডে বুধবার নবান্নের সভা ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। একই পরিবারের ৮ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গ্যাস সিলিন্ডারের সঙ্গে বাজি রাখার বিষয়টিকে তিনি সামনে নিয়ে এসে বলেন এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। নিজের ঘরে গ্যাসটাকে তো সামলে রাখবেন। পাথরপ্রতিমার বিস্ফোরণের সঙ্গে গুজরাটের বাজি কারখানার বিস্ফোরণের তুলনাটানায় বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী(CM) বলেন পাথরপ্রতিমাতে যা হয়েছে তা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক। কিন্তু মনিপুরে আগুন লাগলে আপনারা থামান না এখানে তো যেখানেই দুর্ঘটনা ঘটেছে সে লাইসেন্স হোল্ডার। কিন্তু গুজরাটে যে ২৫ জনের মৃত্যু হয়েছে তাদের লাইসেন্স ছিল না। পাথরপ্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণের ঘটনায় বণিক পরিবারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,নিজের বাড়িতে গ্যাসটাকে সামলে রাখতে হবে। যারা রান্না করেন তারা তো জানেন। তার খুব খারাপ লাগছে যেভাবে একই পরিবারের সকলের শেষ হয়ে গেল। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, বাড়িতে এত বাজি রাখার কি প্রয়োজন? বাজি আর গ্যাস সিলিন্ডার কি একসঙ্গে রাখা যায়?না রাখা উচিত ? আমি মনে করি এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এক জায়গায় দাহ্যবস্তু রাখলে এরকম প্রাণহানি হতে পারে। তাই সকলের সাবধান হোন মানুষের জীবন সবথেকে দামি এটা মনে রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানা(Dholahat P.S.) এলাকার দক্ষিণ রায়পুরে তিন নম্বর ঘেরিতে একটি গুদামে মজুদ রাখা বাজিতে বিস্ফোরণ ঘটলে একই পরিবারের একাধিক শিশু সহ ৮ জন সদস্যের মৃত্যু হয়। সেই প্রসঙ্গেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বস্তু মজুদ নিয়ে সতর্ক হতে হবে।

বারবার বলা সত্ত্বেও বেআইনি নোটিশ দেওয়া সত্ত্বেও প্লাস্টিক মজুদ লাগছেন কেউ কেউ। হঠাৎ আগুন লেগে গেলে তখন ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তারপর গিয়ে দেখা যাচ্ছে প্রচুর প্লাস্টিক মজুদ করে রাখার রয়েছে। এক জায়গায় প্রচুর দাহ্য পদার্থ রেখে দিলে অগ্নিকাণ্ড ঘটবে। এর পাশাপাশি অনেকে যে ইচ্ছাকৃতভাবে বীমার টাকা পেতে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান সে কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এদিকে ঢোলা হাটে বাজি বিস্ফোরণকাণ্ডে যিনি মালিক সেই চন্দ্রকান্ত বণিককে পুলিশ গ্রেফতার করেছে। তাকে বুধবার আদালতে পেশ করলে তদন্তের সাথে আদালত চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ