বসিরহাটের ছয় সিভিক ভলেন্টিয়ারকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হল

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: কাজে আরও গতি আনতে এবং উৎসাহিত করতে ছয় জন সিভিককে দেওয়া হল বিশেষ অ্যাওয়ার্ড ।উত্তর ২৪, পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট পুলিশ জেলায় অবস্থিত হাড়োয়া থানা। হাড়োয়া থানার সিভিক ভলেন্টিয়ারদেরকে(Civic Vollenteer) দেওয়া হল বিশেষ অ্যাওয়ার্ড(Special Award)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যারা বরাবরই ভাল কাজ করছেন মূলত তাদেরকেই বেছে নেওয়া হচ্ছে এই বিশেষ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য।

ভালো কাজের জন্য বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই হিসেবে বুধবার দুপুরে হাড়োয়া থানার ছয় জন সিভিক ভলেন্টিয়ার ভাস্কর দাস, সাহাজান মোল্লা, সুজয় মণ্ডল, মোঃ আব্দুর রহিম, আমিনুল ইসলাম, উজ্জ্বল ইসলামকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হল । এই অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা বলেন,তাদের কাজে আরও গতি আসবে এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে।

আগামী দিনেও এমন উদ্যোগ চলবে বলে জানালেন পুলিশকর্তারা। এদিন বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিনাখাঁ এসডিপিও(SDPO) আমিনুল ইসলাম, হাড়োয়ার সি আই(CI) তপন কুমার আগুয়ান, হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ, সহ একাধিক পুলিশকর্তারা।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী