নোয়াপাড়াতে মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণার চক্রের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নোয়াপাড়া: প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৫ অভিযুক্তকে গ্রেফতার করলো নোয়াপাড়া থানার পুলিশ। দীর্ঘ কয়েক মাস ধরে নোয়াপাড়া থানা (Noapara P.S.)অঞ্চলের বিভিন্ন জায়গায় মোবাইলের ফাইভ-জি টাওয়ার বসানোর নাম করে চলছিল প্রতারণা। গত ২৮ শে ফেব্রুয়ারি ১৭ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করা হয় নোয়াপাড়া থানায় । সেই অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ তদন্ত চালিয়ে গ্রেপ্তার করে পাঁচ অভিযুক্তকে।

ধৃত ব্যক্তিদের নাম সুদীপ বিশ্বাস, সুজন ঘোষ, সঞ্জয় বালা, তপন মন্ডল ও মোহিতোষ কুন্ডু। ধৃত মহিতোষ কুণ্ডুর বাড়ি জগদ্দল থানার(Jagatdal P.S.) অন্তর্গত গোলঘর বাজার এলাকাতে। ঘটনার মূল পান্ডা মোহিতোষ কুন্ডু ।সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে মোহিতোষ। ইতিমধ্যে প্রায় কয়েক কোটি টাকার প্রতারণা করেছে সে। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন থানা সহ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগেও তার নামে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতদেরকে শনিবার নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) পাঠানো হয়। ধৃতদেরকে ১৪ দিনের পুলিশে হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয় ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে। এই আবেদন জানানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। এই চক্রে আর কে কে যুক্ত আছে তা জানতে নোয়াপাড়া থানা পুলিশ তদন্ত করছে।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল