Bidhannagar: মেয়র পারিষদ হলেন দেবরাজ চক্রবর্তী, তাপস কন্যা আরাত্রিকা

অর্থ, হিসাব ও বিল্ডিং বিভাগের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মেয়র।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগরের নতুন পুরবোর্ডের মেয়র পারিষদদের নাম ঘোষণা করা হলো। শুক্রবার মেয়র কৃষ্ণা চক্রবর্তী সাত মেয়র পারিষদের নাম ঘোষণা করেছেন। মেয়র পারিষদ হিসেবে ঠাঁই পেয়েছেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে অরাত্রিকা ভট্টাচার্য। সাত মেয়র পারিষদের মধ্যে দফতরও বন্টন করে দেওয়া হয়েছে।

সদ্য সমাপ্ত পুরভোটে বিধাননগর পুরনিগম নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটের ফলাফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারম্যানের নাম ঘোষণা করেছিল তৃণমূল নেতৃত্ব। মেয়রের দায়িত্ব বর্তেছিল বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তীর কাঁধেই। তাঁর ডেপুটি হয়েছেন অনিতা মণ্ডল আর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

এদিন মেয়র কৃষ্ণা চক্রবর্তী সাত মেয়র পারিষদের নাম ঘোষণা করেছেন। ওই সাত মেয়র পারিষদ হলেন দেবরাজ চক্রবর্তী, রহিমা বিবি, আরাত্রিকা ভট্টাচার্য, তুলসী সিনহা রায়, বানীব্রত বন্দ্যোপাধ্যায়, রাজেশ চিরিমার ও সুজিত মণ্ডল। অর্থ, হিসাব ও বিল্ডিং বিভাগের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মেয়র। ডেপুটি মেয়র পেয়েছেন পূর্ত ও রাস্তা বিভাগ। মেয়র পারিষদ হিসেবে দেবরাজ চক্রবর্তী পেয়েছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব। যুবকল্যাণ-ক্রীড়া, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দফতরের মেয়র পারিষদ হয়েছেন অরাত্রিকা ভট্টাচার্য। জনস্বাস্থ্য কারিগরি ও জল সরবরাহ বিভাগের দায়িত্ব পেয়েছেন তুলসী সিনহা রায়। পরিবেশ দফতরের মেয়র পারিষদ হয়েছেন রহিমা বিবি। শিক্ষা বিভাগের মেয়র পারিষদের দায়িত্ব পেয়েছেন রাজেশ চিরিমার। আলো বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সুজিত মণ্ডলকে। স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ হয়েছেন বানীব্রত বন্দ্যোপাধ্যায়।

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে