ভোট মুখেই অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, আইসিইউতে চলছে চিকিৎসা

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই ভোট,হাতে আর মাত্র কিছুসময় এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম।জানা যায়, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় বসিরহাটের প্রার্থীকে।সূত্রের খবর আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে।নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হলে পরে জানা যায়, নিউমোনিয়ায় হয়েছে তাঁর। শুধু তাই নয় ফুসফুসের ডানদিকে সংক্রমণও ধরা পড়েছে। এখনও পর্যন্ত চিকিৎসা চলছে তাঁর। তবে শারীরিক অব্স্থা আগের চেয়ে ভাল আছে বলে জানান চিকিৎসকেরা। তবে যেটা নিয়ে উদ্বেগে ছিলেন চিকিৎসকেরা তা হল হাজি নুরুল ইসলামের রক্তে শর্করার মাত্রা বেশি ছিল।তড়িঘড়ি চিকিৎসকেরা কড়া অ্যান্টিবায়োটিকের ডোজ দেন।আপাতত শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশিল। তবে এখনও চিকিৎসকের অধিনে রয়েছেন তিনি।

বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ তাঁকে আইসিইউ থেকে বের করা হতে পারে।পাশাপাশি কেবিনে পর্যবেক্ষণের জন্য রাখা হতে পারে। অপর একটি সূত্রে খবর, হাজি নুরুল হাসপাতালে থাকতে চাইছেন না, বাড়ি ফিরতে চাইছেন বলে জানা যাচ্ছে,এক্ষেত্রে আজই রিস্ক বন্ডে সই করতে পারেন বলে জানা যাচ্ছে। এরপর বাড়ি ফিরে আসতে পারেন তিনি। 

প্রচারের জন্য গত বৃহস্পতিবার বসিরহাটের টাকিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। রবিবার অবধি বাড়ি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।শনিবার সন্দেশখালির রাজবাড়িতেই সভা ছিল তাঁর।কিন্তু তিনি হাজির থাকতে পারেননি।আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর