চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোথায় কোথায় মোতায়েন হবে?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আনা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১০ মার্চের মধ্যে এই বাহিনীর সদস্যরা রাজ্যে পৌঁছে যাবেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ২৪০ কোম্পানির মধ্যে বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যরা থাকবেন। তার মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি।

আরও পড়ুন: ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

বাহিনীগুলির মধ্যে কোম্পানির সংখ্যা হল-
CRPF: ১২০ কোম্পানি
BSF: ৬৫ কোম্পানি
CISF: ১৬ কোম্পানি
ITBP: ২০ কোম্পানি
SS/B: ১৯ কোম্পানি

নির্বাচনের আগে বিভিন্ন জেলায় এলাকায় প্রভাব বিস্তার (এরিয়া ডমিনেশন) এবং ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করতেই এই বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলায় এই বাহিনী পাঠানো হবে।

উল্লেখ্য, নির্বাচনের আগে রাজ্যে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি ইতিমধ্যেই বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ৬ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৩ কোম্পানি এবং কালিম্পংয়ে ৩ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। কোচবিহারে ৯ কোম্পানি, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি এবং জলপাইগুড়িতে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়া উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলায় ৫ কোম্পানি এবং রায়গঞ্জ পুলিশ জেলায় ৬ কোম্পানি বাহিনী রয়েছে। দক্ষিণ দিনাজপুরে মোতায়েন করা হয়েছে ১০ কোম্পানি বাহিনী। মালদাতেও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং কলকাতায় বিভিন্ন কোম্পানি পাঠানো হয়েছে। পাশাপাশি বনগাঁ, বারাসত, ব্যারাকপুর, বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফায় রাজ্যের আরও কয়েকটি জেলায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ