বৃষ্টি কমতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, দোলে বৃষ্টি হবে নাকি আরও বাড়বে ভ্যাপসা গরম?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছিল কলকাতা সহ গোটা রাজ্য। তাপমাত্রা কিছুটা কমেছিল। ফেব্রুয়ারিতে যেভাবে পারদ চড়ছিল তাতে মাথায় হাত পড়েছিল বঙ্গবাসীর। ক্ষণিকের বৃষ্টিতে কিছুটা  স্বস্তি মিললেও তার  রেশ বেশিক্ষণ রইল না। ফেব্রুয়ারির শেষলগ্নে ফের গলদঘর্ম অবস্থা হচ্ছে রাজ্যবাসীর। মার্চ মাসে লাফিয়ে বাড়বে তাপমাত্রা এমনটাই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।    অর্থাৎ বসন্ত উৎসবেও পারদ পতন হচ্ছে না । 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  দোল পূর্ণিমা  গরমেই কাটবে ।  বৃষ্টির কারণে মঙ্গলবার তারমাত্রা ২৬.৮ ডিগ্রিতে  নামলেও  ২৪ ঘণ্টায় ফের সাড়ে তিন ডিগ্রির কাছাকাছি বেড়ে বুধবার তারমাত্রা  পৌঁছেছে ৩০.২ ডিগ্রিতে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিনে আর বৃষ্টির    তেমন সম্ভাবনা নেই। এ বার তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: মেট্রো টানেলে বিদ্যুৎ চলে গেলে আর থমকে দাঁড়াবে না ট্রেন 

হাওয়া অফিস জানিয়েছে, ক্রমশ শক্তি হারাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ । শুক্রবারের মধ্যে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হবে।  সেটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখে অবস্থান করবে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত।   উত্তরাখণ্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। হাওয়া অফিস এটাও জানিয়েছে বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ।  তবে এর কোনওটিরই প্রভাব বাংলায় তেমন পড়বে না। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বাংলায়। 

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি