এই মুহূর্তে

সরানো হল মুর্শিদাবাদের পুলিশ সুপারকে, ২৭ আইপিএসের দায়িত্ব বদল

নিজস্ব প্রতিনিধি: নয়া ডিজি ও কলকাতার নয়া পুলিশ কমিশনার নিয়োগের পরে ফের পুলিশে রদবদল। শনিবার (৩১ জানুয়ারি) কলকাতা-সহ রাজ্য পুলিশের বিভিন্ন পদে কর্মরত ২৭ জন আইপিএস আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছে নবান্ন। বদলি তালিকায় উল্লেখযোগ্য মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সানি রাজ। তাঁর জায়গায় নতুন পুলিশ সুপার করে পাঠানো হয়েছে কড়া ধাতের পুলিশ অফিসার হিসাবে পরিচিত ধৃতিমান সরকারকে। যদিও রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের তরফে এদিনের বদলিকে ‘রুটিন বদলি’ হিসাবে দাবি করা হয়েছে।

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পৌঁছতেই অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙা। আলাউদ্দিনের দেহ গ্রামের বাড়ি ফিরতেই বিক্ষোভের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। ওই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই নিয়েছে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার স্বপ্ন ফেরি করা অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা জাতীয় তদন্ত সংস্থা। ওই তদন্ত শুরুর ২৪ ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়া হল জেলার পুলিশ সুপার সানি রাজকে।

এদিনের বদলির নির্দেশ অনুযায়ী, মেসিকাণ্ডের পর সাসপেন্ড হওয়া বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনীশ সরকারের জায়গায় নিয়ে আসা হয়েছে পুষ্পাকে। কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায়কে বারাসতের পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় ডিসি (দক্ষিণ) করা হয়েছে দীপক সরকারকে। ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্তকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁর এসপি করে। তাঁর জায়গায় আনা হয়েছে চারু শর্মাকে। ডিসি (পূর্ব) করা হয়েছে জসপ্রীত সিংহকে। বনগাঁর এসপি দীনেশ কুমারকে ডিসি (উত্তর) করা হয়েছে। ডিসি (পূর্ব শহরতলি) করা হল অমিত বর্মাকে। গতকাল শুক্রবার অমিত পি জাভালগিকে বর্ধমান রেঞ্জের আইজি করা হয়েছিল। এদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁকে বারাসত রেঞ্জের আইজি করা হচ্ছে। বারাসতের দায়িত্ব পাওয়া অলোক রাজোরিয়াকে পাঠানো হচ্ছে বর্ধমানে।

বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখরিয়াকে নিয়ে যাওয়া হয়েছে দার্জিলিঙের এসপি করে। জ্যোতির্ময় রায়কে বিধাননগর কমিশনারেটে ডিসি (নিউটাউন) পদে বসানো হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার সুপার হিসাবে নিয়োগ করা হয়েছে বিশ্বচাঁদ ঠাকুরকে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলপার্কে পিকনিককে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, চলল বোমা – গুলি, আহত ২

বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন

গাজলে ১১ হাজার ভোল্টের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

চাঁচলে ভূমি সংস্কার দফতরের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ

ভগবানপুরে প্রকাশ্য মঞ্চে সাধু-সন্তের ওপর ‘হামলা’, পুলিশের জালে মূল অভিযুক্ত

টিকিট কাউন্টারে আর লম্বা লাইন নয়, ব্যস্ত সময়ে মেট্রো সফর হবে আরও সহজ, জানুন নতুন নিয়ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ