তিরুঅনন্তপুরমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সূর্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: টি টোয়েন্টি সিরিজের শেষ তথা পঞ্চম ম্যাচে শনিবার (৩১ জানুয়ারি) তিরুঅনন্তপুরমের গ্রিনফিন্ড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষ ম্যাচে দলে তিন বদল নিয়ে নামছে টিম ইন্ডিয়া। বাদ পড়েছেন হর্ষিত রানা, রবি বিশ্নোই ও কুলদীপ যাদব। পরিবর্তে দলে ফিরেছেন ঈশান কিশন, অক্ষর পটেল ও বরুণ চক্রবর্তী।

প্রথম তিন ম্যাচে কিউইদের ধরাশায়ী করে টি টোয়েন্টি সিরিজ কব্জা করেছেন গৌতম গম্ভীরের শিষ্যরা। তবে চতুর্থ ম্যাচে হার মানতে রয়েছে। এদিন তিরুঅনন্তপুরমে জয়ের ব্যবধান ৪-১ করার লক্ষ্য নিয়েই নামছেন সূর্যরা। অন্যদিকে বিশ্বকাপের আগে শেষ ম্যাচে নিজেদের মুখ বাঁচাতে জয় পেতে মরিয়া মিচেল স্যান্টনাররাও। টস জিতে প্রথমে ব্যাট করে বিশাল অঙ্কের রান টার্গেট হিসাবে নিউজিল্যান্ডের সামনে দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছেন সূর্যরা। মুখোমুখি সাক্ষাতে অবশ্য কিউইদের চেয়ে সামান্য এগিয়ে ভারত। দুই দল এখনও পর্যন্ত ২৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৫ বার জিতেছে টিম ইন্ডিয়া। ১১ বার জিতেছে নিউজিল্যান্ড। বাকি তিনটি ম্যাচ টাই হয়েছে।

পঞ্চম তথা শেষ ম্যাচে এক মাইলফলক স্পর্শের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিনের ম্যাচে ৩৩ রান করলেও তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছোয়ার নজির গড়বেন তিনি। পঞ্চম তথা শেষ ম্যাচে

ভারতের প্রথম একাদশে কারা কারা রয়েছেন, তা দেখে নিন-

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, আর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

‘বিপদ কাটেনি’, বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, এখন কেমন আছেন?

ডিজে মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন না অভিষেক!

আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন ‘MUSE IMAGE’

পুকুর থেকে উদ্ধার ৩২ বছর বয়সী নেটপ্রভাবীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া