পাকিস্তান বধ করে ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে বৈভবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বুলাওয়েতে রবিবার ছিল ভারত-পাকিস্তান মহারণ। গতবারের এশিয়া কাপের হারের বদলা নিল বৈভব-আয়ুষরা। ২৫৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল পাকিস্তানকে। সেই রান তাড়া করতে নেমে শুরুতে ভালো খেললেও ভারতকে হারাতে পারল না পাকিস্তান। ছোটদের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে নিল বৈভব-আয়ুষরা। এদিন পাকিস্তানকে ১০ উইকেটে ৫৮  রানে হারিয়েছে ভারত। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল ৪৬.২ ওভারে ১৯৪ রান করে । আগামী ৪ ফেব্রুয়ারি এবার সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি আয়ুষ মাত্রেরা। 

ভারতের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে শুরুতে বেশ দাপিয়ে খেলছিল পাকিস্তান। ৪৯ বলে ৪২ রান করে হামজা। এদিন ভারতীয় বোলারদের সামনে দাপট দেখাতে পারেনি সমীর মিনহাস। ১১ বলে মাত্র ৯ রান দিয়ে তাকে সাজঘরে ফেরান হেনিল প্যাটেল। রাম তোলার চেষ্টা করেন ওসমান খান। তবে ভারতের অধিনায়ক আয়ুস মাত্রে উসমানকে বোল্ড আউট করেন। ৯২ বলে ৬৬ রান করে ফেরে উসমান। ফারহান ইউসুফ করে ২৯ বলে ৩৮ রান। তাকে সাজঘরে ফেরান অম্বরিশ। আহমেদ হোসেন ছয় বলে দুই রান করেন। আলী হাসান বলদ কুড়ি বলে মাত্র তিন রান করে আউট হন। হুজাইফা আহসান ২৩ বলে ১১ রান করে আউট হন।  ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে  একাই নিয়েছেন ৩টি উইকেট। আবদুল সুবহান ১২ বলে মাত্র ৭ রান করে ঘরে ফেরে। মহম্মদ সায়াম ১১ বলে ৩ রান করে আউট হন। 

বুলাওয়েতে রবিবার ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। বৈভবদের ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫২ রান করে বৈভবরা। অর্থাৎ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে জিততে হলে  দরকার ছিল ২৫৩ রান। যদিও এই ম্যাচ জিতলেই সেমাফাইনালে পাকিস্তানের জায়গা পাকা হত না।  নেট রান রেটের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুরা। পাঁচ বারের চ্যাম্পিয়নেরা সুপার সিক্স গ্রুপ টুর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল ।

ওপেন করতে নেমেছিলেন এবং জর্জ এবং বৈভব সূর্যবংশী। তবে দুই ওপেনারের কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। অ্যারন ২৫ বলে ১৬ রান করে পাক বোলার আব্দুল শুভানের বলে বোল্ড হন। এদিন খুব বেশি দাপট দেখাতে পারেননি বৈভব সূর্যবংশীয়। মোহাম্মদ শ্যামের বলে হামজার হাতে ক্যাচ আউট হন বৈভব। ২২ বলে ৩০ রান করেন বৈভব। কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন বেদান্ত ত্রিবেদী। এই ম্যাচে তিনি সব থেকে বেশি রান করেন ৯৮ বলে ৬৮ করে আউট হন বেদান্ত ত্রিবেদী। অধিনায়ক আয়ুষ মাত্রে । এদিন হাত খুলতেই পারেননি। দুই বলে শূন্য রান করেই ময়দান ছাড়েন আয়ুষ । অভিজ্ঞান কুন্ডুর ব্যাটেও এদিন রান আসেনি। ২৭ বলে ১৬ রান করে আউটন বাঙালি এই ব্যাটার। ৩৮ বলে ২৯ রান করে আউট হন অম্বরিশ। কনিষ্ক চৌহান ২৯ বলে ৩৫ রান করে আউট হন।  

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির