হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: হালিশহরের পর এবার ভাটপাড়ার পুরসভার ২৯ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। শুক্রবার (২২ মে) ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে কাউন্সিলররা তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর। এর ফলে নাগরিক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই গণপদত্যাগের ঘটনায় ভাটপাড়া পুরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। 

এরপরেই সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিধায়ক অর্জুন সিং জানান, এই সংকটজনক পরিস্থিতিতেও যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয়, সেই কারণে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি বলেন, বিধায়ক পবন সিং এবং ডক্টর রাজেশ কুমার দায়িত্ব নিয়ে এলাকার মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি দেখবেন।

আরও পড়ুন-মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বিদেশ থেকে খুনের হুমকি ফোন, আতঙ্ক ঝাড়গ্রামে

অন্যদিকে, ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ‘ভাটপাড়া পুরসভা এলাকার মধ্যেই পড়ছে ভাটপাড়া ও জগদ্দল – দুটি বিধানসভা কেন্দ্র। সেখানে তৃণমূলের পরাজয়ের অন্যতম কারণ পুরসভার নাগরিক পরিষেবার ব্যর্থতা। এলাকায় একাধিক পুকুর ভরাটের অভিযোগ, নেতৃত্বের ঔদ্ধত্য ও অহংকার সবকিছুরই প্রভাব পড়েছে ভোটের ফলে। পাশাপাশি, বিধানসভার ফল ঘোষণার দিন থেকেই চেয়ারম্যানের অনুপস্থিতিতে পুরপরিষেবা আরও মুখ থুবড়ে পড়েছে।’

সম্প্রতি, কাঁচরাপাড়া পুরসভায় একযোগে ইস্তফা দেন ১৫ জন কাউন্সিলর। এরপর ব্যারাকপুর প্রশাসনিক ভবনে হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলরের গণইস্তফাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। কাঁচরাপাড়ার, হালিশহরের পর এবার ভাটপাড়া পুরসভাতেও বড়সড় ভাঙনের ছবি সামনে আসে। পর পর এই ইস্তফার ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। 

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯