বাঁকুড়া এবং মুর্শিদাবাদে পরপর বজ্রপাতে ২ যুবক সহ তিনজনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ ও বাঁকুড়া: বুধবার বাজ পড়ে দুটি জেলায় মৃত্যু হল তিনজনের। দক্ষিণ বঙ্গের মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলায় বাজ পড়ে প্রাণ হারালেন তিনজন। বাঁকুড়ায় মৃত্যু হয় দুজনের। মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত্যু হয় একজনের। পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়ার সদর থানার সানা বাঁধে মৃত্যু হয় দুজনের। মৃত দুজনের নাম সোনু লোহার ও অভি বাগদি। দুজনেই যুবক। অপরদিকে মুর্শিদাবাদের বহরমপুরে (Baharampur)বজ্রাঘাতে মৃত্যু হয় একজনের। বুধবার সকাল থেকেই বাঁকুড়ার(Bakura) আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের পর আচমকা প্রবল বজ্রপাত ও সঙ্গে বৃষ্টি শুরু হয়। সেই সময় বাঁকুড়ায় পুকুরে স্নান করতে গিয়েছিলেন ১৯ বছরের সনু ও ১৩ বছরের অভি। হঠাৎ নদীর জলে বাজ পড়লে দুজনেই নদীর পাড় থেকে জলে নামার সময় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা ২ যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে।

সাধারণত মার্চ – এপ্রিল মাস নাগাদ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত হয়ে থাকে বঙ্গে। গত বছরও মালদা জেলায় বাজ পড়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। গত বছর মে মাসে বাজ পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছিল গোটা রাজ্যে। এপ্রিল মাস শেষ হয়ে মে মাস আসতেই শুরু হয়ে গেছে সেই বাজ পড়ার ঘটনা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বারবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয় যখন বজ্রপাত হবে তখন খোলা জায়গায় কেউ যেন না থাকে। কোন নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে হবে। মাঠে চাষ বাসের কাজে যারা যুক্ত থাকে তাদের ক্ষেত্রেও আবহাওয়া দপ্তরের পরামর্শ থাকে বজ্রপাত শুরু হলে খোলা মাঠ থেকে কোন নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিতে হবে।

বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জাম এবং পকেটে বা সঙ্গে থাকা মোবাইল ফোন ব্যবহার না করার ও পরামর্শ দেওয়া হয়। কিন্তু তারপরেও গ্রামবাংলায় কোথাও কোথাও বজ্রপাতের সময় কোনরকম সাবধানতা অবলম্বন না করায় অকালে প্রাণহানির ঘটনা ঘটে। বুধবারও মুর্শিদাবাদের বহরমপুর এবং বাঁকুড়া সদরে এই বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন না করার দরুন অকালে চলে গেল তিনটি প্রাণ। দুই জায়গায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর দুটি জেলার মৃতদেহগুলি তাদের নিকট আত্মীয়র হাতে তুলে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির