হাসপাতালে যাওয়ার পথে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম বড় স্বরাজপুরের কাছে বৃহস্পতিবার (২১ অগস্ট) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাতে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম বড় স্বরাজপুরের কাছে বৃহস্পতিবার (২১ অগস্ট) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাতে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। জানা গিয়েছে, এক সকালে দুই মেয়েকে মোটরসাইকেলে চাপিয়ে কালনা হাসপাতালে চিকিৎসার জন্যে যাচ্ছিলেন এক ব্যক্তি। ঠিক তখনই নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাওয়ার একটি বাস সেই মোটরসাইকেলে ধাক্কা মারে। যার ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। যার ফলে ঘটনাস্থলেই মারা গিয়েছেন ব্যক্তি ফরজ মল্লিক এবং তাঁর বড় মেয়ে নুরজাহান খাতুন। গুরুতর আহত হয়ে ব্যক্তির ছোট মেয়ে ফারহানা খাতুনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মারা গিয়েছে ফারহানা। এই মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে।

এই বিষয়ে পঞ্চায়েত প্রধান অশোক চৌধুরী জানিয়েছেন, ‘আজ সকালের দুর্ঘটনায় আমি শোকাহত। জানতে পেরেছি, ওই ব্যক্তি মেয়েদের নিয়ে কালনা হাসপাতালে যাচ্ছিলেন বাইক করে। কিন্তু এক সময় নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাওয়ার একটি বাস তাদের বাইককে পেছন থেকে ধাক্কা মারে। যার ফলে তিনজনেই গুরুতর আহত হন। ব্যক্তি ও তাঁর বড় মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং ছোট্ট মেয়েকে আহত অবস্থায় হাসপাতালের ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া একটি প্রেসক্রিপ্‌শন দেখে জানতে পারি যে তাঁরা হাসপাতালে চিকিৎসার জন্যে যাচ্ছিলেন। জানতে পেরেছি ব্যক্তির নাদনঘাটার ওদিকে বাড়ি। তবে কোথায় তিনি থাকেন, তা জানার চেষ্টা করছি।’

তবে এই দুর্ঘটনায় সেখানকার রাস্তাঘাট কিছুক্ষনের জন্যে যানজট তৈরি হয়েছিল। কালনা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওই বাসটিরও সামনের অংশ ভেঙে গিয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে। কিন্তু কী কারণে বাসটি ও বাইকের সংঘর্ষ ঘটল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি