মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, ছিন্নভিন্ন তিন জন

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৫ নভেম্বর বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই ক্রমশ বাড়তে থাকে বাংলাদেশি হিন্দুদের ওপর আক্রমণ। এর জেরে উওপ্ত হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। ওপার বাংলার অশান্তির রেশ পড়ে এপার বাংলাতেও। বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদ করতে থাকেন এপার বাংলার হিন্দুরা। সেই আবহে এবার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সাতসকালে প্রকাশ্যে এল বিস্ফোরণের খবর।

স্থানীয় সূত্র খবর, গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকায় ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে ভেঙে গিয়েছে বাড়ি। এর জেরে মৃত্যু হয়েছে ৩ জনের। এলাকাবাসীরা জানান মৃতদের নাম  মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিন সেখ। এদের মধ্যে মুস্তাকিন সেখের বাড়ি মাহাতাব কলোনি এলাকায়। মামুন মোল্লা এবং সাবিরুল সরকার বাড়ি খয়েরতলা এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে মামুন মোল্লার বাড়িতে বোমা বাধার কাজ হচ্ছিল। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতেই তিনজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধতে গিয়েও ঘটেছে এই দুর্ঘটনা।

এদিকে, মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল। বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে যেমন অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে, তেমনই এই বিস্ফোরণকে ঘিরে আরও তীব্র হচ্ছে চাঞ্চল্য। তবে কি বাংলাদেশে পাঠানোর জন্যই এই বোমা তৈরি হচ্ছিল? নাকি এর নেপথ্যে রয়েছে কোন নাশকতার ছক? বিস্ফোরণের ঘটনার জেরে সিঁদুরে মেঘ দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’