নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

বিখ্যাত দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩০ জনের বেশি মানুষ। তেমনটাই অভিযোগ নদিয়ার একটি খ্যাতনামা বিরিয়ানির দোকানের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! বিখ্যাত দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩০ জনের বেশি মানুষ। তেমনটাই অভিযোগ নদিয়ার তাহেরপুরের একটি খ্যাতনামা বিরিয়ানির দোকানের বিরুদ্ধে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই দোকানের বিরিয়ানি খাওয়ার পর শিশু থেকে বয়স্ক, একাধিক মানুষের শারীরিক ভাবে অসুস্থতা হয়ে পড়ছেন। অসুস্থদের একাংশের অভিযোগ, বাশি বিরিয়ানি দেওয়া হচ্ছে তাঁদের। এমনটাও হতে পারে যে, বিরিয়ানির মধ্যে এমন কোনও উপাদান মেশানো রয়েছে, যার কারণে খাবারটি নেশার মতো বারবার খেতে ইচ্ছা করছে।

সবথেকে বড় প্রশ্ন, দোকানে মাটন বিরিয়ানির দাম অনেক সস্তা। এত সস্তায় কী করে তাঁরা বিরিয়ানি বিক্রি করছেন! আদৌ বিরিয়ানিতে মাটন রয়েছে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন একাংশ। এই বিরিয়ানি খাওয়ার পরই বেশকিছু গ্রাহক গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, হাসপাতালের বেডেও জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে বিরিয়ানিতে কোনও নেশাজাতীয় বা ক্ষতিকর পদার্থ মেশানো হয়েছে কি না, তা এখনও প্রমাণিত নয়। বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। অসুস্থ গ্রাহকদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক। প্রয়োজনে বিরিয়ানির নমুনা সংগ্রহ করে খাদ্য পরীক্ষাগারে পাঠানো হোক।

ফুড ডিপার্টমেন্ট এবং প্রশাসনিক বিভাগের কাছে সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। যদি সত্যিই এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকানটি সিল করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে অসুস্থ গ্রাহকরা। যদিও এই প্রসঙ্গে ড্রিমল্যান্ড নামক ওই বিরিয়ানির কর্তৃপক্ষদের কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত