জেলায় এসেছিল ৩৪৭ কোটি, পড়ে আছে ২৪৭.০৮ কোটিরও বেশি

নবান্ন সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা জেলার এহেন Poor Performance’র জেরে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলের অভিযোগ কেন্দ্র সরকার বাংলাকে(Bengal) বঞ্চনা করছে। বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না, তা আটকে রেখে দিচ্ছে। অথচ দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের অন্যতম ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলায় কেন্দ্রের তরফে পাঠানো পঞ্চদশ অর্থ কমিশনের(15th Finance Commission) টাকার অর্ধেকও খরচ করে উঠতে পারেনি সেখানকার জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতিগুলি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের(TMC) শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা জেলার এহেন Poor Performance’র জেরে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যদিও জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশালের দাবি, ‘পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ হয়নি একথা ভুল। লোকসভা ভোটের আগে আমরা অনেক কাজ করেছি। ঠিকাদারদের বকেয়া দেওয়া চলছে, তাই অতিরিক্ত টাকা পড়ে রয়েছে বলে দেখাছে।’

কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের ২০২৪-২৫ অর্থবর্ষের প্রায় ৩৪৭ কোটি টাকা পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। সেই টাকার পুরোটা খরচ করতে পারেনি জেলা প্রশাসন। তার জেরেই জেলার খাতে ত্রিস্তর পঞ্চায়েত মিলিয়ে জুন মাসের শেষে ২৪৭.০৮ কোটিরও বেশি টাকা পড়ে রয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। আগামী কয়েক দিনের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের সেই অর্থ খরচ করার জন্য গ্রামীণ প্রকল্পের টেন্ডার চূড়ান্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। বলা হয়েছে, ১৫ অগস্টের মধ্যে ওই অব্যবহৃত টাকা ব্যবহার করতে হবে। কমপক্ষে ৭৫ শতাংশ টাকা খরচ করতেই হবে। তার জেরেই এখন দফায় দফায় বৈঠক করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রশাসন সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চদশ অর্থ কমিশন থেকে ২০২৪-২৫ আর্থিক বছরে জেলার ৩১২টি পঞ্চায়েত ১৯২ কোটি ৮৫ লক্ষ টাকা পেয়েছে। অথচ সেই টাকা থেকে এখনও পর্যন্ত খরচ হয়েছে ৬৮ কোটি ৩৮ লক্ষ টাকা, অর্থাৎ ৩৫.৪৬ শতাংশ। কোষাগারে পড়ে রয়েছে প্রায় ১২৪ কোটি ৪৬ লক্ষ টাকা, অর্থাৎ ৬৩.৬২ শতাংশ।

জেলার ২৯টি পঞ্চায়েত সমিতিতেও ৪১ কোটি ২৩ লক্ষ টাকা পড়ে রয়েছে। তারা পেয়েছিল ৫৭ কোটি ৬৩ লক্ষ টাকা। খরচ করেছে ১৬ কোটি ৪০ লক্ষ টাকা, অর্থাৎ ২৮.৪৬% শতাংশ। আর জেলা পরিষদ পেয়েছিল ৯৬ কোটি ২৮ লক্ষ টাকা। এখন সেখানে পড়ে রয়েছে ৮১ কোটি ৩৯ লক্ষ টাকা। খরচ হয়েছে ১৪ কোটি ৮৯ লক্ষ টাকা, অর্থাৎ ১৫.৪৬ শতাংশ। তিনটি স্তরে পঞ্চদশ অর্থ কমিশন থেকে জেলা পেয়েছিল ৩৪৬ কোটি ২৮ লক্ষ টাকা। খরচ হয়েছে ৯৯ কোটি ৬৭ লক্ষ টাকা, অর্থাৎ ২৮.৭৪ শতাংশ। পড়ে রয়েছে ২৪৭ কোটি ০৮ লক্ষ টাকা। প্রশাসনের আধিকারিকেরা জানাচ্ছেন, একটি বছরে অর্থ কমিশনের মোট বরাদ্দের ৭০ শতাংশ পায় পঞ্চায়েত। ১৫ শতাংশ করে পায় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। পঞ্চায়েত সমিতির জন্য অর্থ বরাদ্দ হয়েছিল ৫৭ কোটি ৬৩ লক্ষ টাকা। এর মধ্যে ১ থেকে ২০ শতাংশ টাকা খরচ করেছে ৬টি পঞ্চায়েত সমিতি। খুবই খারাপ অবস্থা মথুরাপুর ২ পঞ্চায়েত সমিতির। তারা খরচ করেছ মাত্র ৬.৯২ শতাংশ টাকা।

জেলা প্রশাসনের তথ্য বলছে দক্ষিণ ২৪ পরগনার ৩টি সমিতি ২০ থেকে ২৩ শতাংশ, ১৬টি সমিতি ২৪ থেকে ৪১শতাংশ বরাদ্দ খরচ করতে পেরেছে। ৬০ শতাংশেরও বেশি খরচ করতে পেরেছে সাগর, ফলতা, ক্যানিং ১ ও কুলতলি পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েতেও বরাদ্দ অর্থ খরচের দিক থেকে এগিয়ে রয়েছে সাগর ও ফলতা ব্লক। সেখানে ৫১ শতাংশের বেশি টাকা খরচ হয়েছে। সব থেকে পিছিয়ে ডায়মন্ড হারবার ১ ব্লক। সেখানে খরচ হয়েছে মাত্র ১৮.৭০ শতাংশ টাকা। পিছিয়ে রয়েছে মথুরাপুর ২, মগরাহাটা ১, ঠাকুরপুকুর, মহেশতলা, কুলতলি, মথুরাপুর ১, ভাঙড় ২ ব্লকও। দিন কয়েক আগে জেলার সব বিডিওদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক সুমিত গুপ্ত। সেই বৈঠকে পড়ে থাকা টাকা পঞ্চায়েত দফতরের নির্দিষ্ট সময়সীমার মধ্যে খরচের পরিকল্পনা নেওয়া হয়েছে। সে জন্য প্রতিটি মহকুমা ধরে সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে পর্যালোচনা বৈঠক হয়েছে। আবারও বৈঠক ডাকা হয়েছে কাজ কতটা হল সেই রিপোর্ট নেওয়ার জন্য।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?