গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই প্রকাশিত হবে ভোটের ফলাফল। এই নিয়ে বঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তবে আবহাওয়া রয়েছে একেবারে মনোরম। দুই বঙ্গ জুড়েই হচ্ছে তুমুল ঝড়-বৃষ্টি। ফলপ্রকাশের দিন অর্থাৎ সোমবার (৪ মে) দক্ষিণবঙ্গে ব্যপক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ রবিবার ছুটির দিন সারাদিন বাংলার সব বাড়িতেই চলবে রাজনৈতিক আলোচনা। বসবে আসর। সেখানে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন এই নিয়ে চলবে তর্ক-বিতর্ক। তাতে যে গোলটেবিলে উত্তাপ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে  হাওয়া অফিস বলছে আলোচনার টেবিলে উত্তাপ বাড়লেও আবহাওয়া একেবারে ঠাণ্ডা থাকবে। আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টি নিয়ে সতর্কতা  জারি  করা হয়েছে। জেনে নিন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় আজ রবিবার ছুটির দিনে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাকি  সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  ৬ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

অন্যদিকে সোমবার অর্থাৎ ভোট গণনার দিন  সমগ্র বাংলা জুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস।  জানানো হয়েছে,  সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কালবৈশাখী হতে পারে। সেই সঙ্গেই চলবে বৃষ্টি। অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের  দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা