CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি :  সিপিআইএম (CPIM)-র ৬ কর্মীকে অপহরণ ও খুনের অভিযোগে ঝাড়খণ্ড পার্টির (Jharkhand Party) ৪৫ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। সাজা ঘোষণা করলেন মহামান্য বিচারক অরবিন্দ মিশ্র (Arvind Mishra)। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ-২ এজলাসে শোনানো হয় সাজা।

জানা গিয়েছে, ১৯৯৩ সালের ৭ মে বেলপাহাড়ি থানার হিজলার জঙ্গল এলাকা থেকে ৬ জন সিপিআইএম কর্মীকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছিল। মনোজ গড়াই, বিপুল মাহাত, কার্ত্তিক মাহাত, ডাঃ সৌমেন মুখার্জ্জি, সাধন মাহাত, বিদ্যুৎ মাহত ওই দিন বাড়ি থএকে বেরিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরেননি। বেলপাহাড়ির হিজলার উদ্দেশ্যে ৫টি সাইকেলে করে ৬ জন রওনা দিয়েছিলেন। সেখানে একটি ঘরোয়া মিটিং ছিল। কিন্তু সেই মিটিংয়ে যোগ দেননি তিনি। তাঁদের খোঁজ করেও দেখা মেলেনি। তারপরেই অভিযোগ, হিজলার জঙ্গল রাস্তা থেকে তাদের অপহরণ করা হয়। পরদিন কপাট কাটার জঙ্গল থেকে সকলের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ, ছুরি, বল্লম, লাঠি দিয়ে নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছিল।

এই ঘটনায় ঝাড়খন্ড পার্টির (Jharkhand Party) ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় আদালত ৪৫ জন অভিযুক্তর সাজা ঘোষণা করে। প্রত্যেকের ২২হাজার টাকার জরিমানাও করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৬৪, ৩০২, ২০১, ৩৪, ১২০/বি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। ১০৩ জনের মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৯ জনের খোঁজ নেই। এই ঘটনা দোষীদের পরিবার উচ্চ আদালতে যাবে বলে জানিয়েছেন। বাড়ির লোক নির্দোষ বলে দাবি তাদের।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?