ভাতার পুলিশের বড় সাফল্য, বলগোনা বাজারে তল্লাশি চালিয়ে ৪৭ চোরাই গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত

পূর্ব বর্ধমানের বলগোনা বাজারের দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৪৭ টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করল ভাতার থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! পূর্ব বর্ধমানের বলগোনা বাজারের দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৪৭ টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করল ভাতার থানার পুলিশ। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরেই ভাতারের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার চুরির খবর পাচ্ছিলে ন তাঁরা। এ নিয়ে কয়েকটি অভিযোগও পেয়েছিলেন তারা। সেই ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ ও সোর্স মারফত খবর পেয়ে বলগোনা বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালায় তাঁরা। 

ভাতাড়ের এরুয়ার এলাকা থেকে ভাগু শাহ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে প্রায় তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন পুলিশ। এবং তাঁর কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতেই বলগোনা বাজারের দুটি দোকান থেকে প্রায় ৪৭ টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। আর পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করে ভাতার থানার পুলিশ। এবং বিচারকের নির্দেশে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করে পুলিশ গ্যাস সিলিন্ডার চুরির চক্রের হদিশ পায়। পুলিশি জেরায় ধৃত জানিয়েছেন, সে বলগোনা বাজারে একটি গ্যাস মেরামতির দোকানে চুরির সিলিন্ডার গুলি বিক্রি করেছিলেন।

এরপরই ভাতারের বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকানে অভিযান চালিয়ে ৪৭টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দোকান মালিক মঙ্গল মুন্সিকেও। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এই বিষয়ে বাজারের এক বিক্রেতা জানিয়েছেন, ‘প্রায়শই আমরা এই এলাকায় গ্যাস সিলিন্ডারের চুরির অভিযোগ পাই। দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটছে। যাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পেয়েছিলেন এলাকার মানুষজন। আমরা বিষয়টি ভাতার থানায় জানালে তারা যুদ্ধকালীন তৎপরতায় বিষয়টি দেখেন এবং যিনি মাস্টারমাইন্ড তাঁকে গ্রেফতার করে। পুলিশের এই তৎপরতায় আমরা খুশি।’

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স