ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি-সহ ৫

দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার হাপতিয়াগছ এলাকা থেকে ৩ জন বাংলাদেশি-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পেশ করা হয়েছে আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি-সহ ৫ জন। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার হাপতিয়াগছ এলাকা থেকে ৩ জন বাংলাদেশি সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফাঁসিদেওয়া (Phansidewa) থানার পুলিশ এই ৫জনকে গ্রেফতার করে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম যথাক্রমে মহম্মদ বিপ্লব হোসেন, ১৯ বছর বয়স তার, মহম্মদ আবু বক্কর সিদ্দিকী, তার বয়স ১৯ বছর, ১৮ বছর বয়সী মহম্মদ সিয়াম— তিনজনেই বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের মধ্যে রয়েছে মহম্মদ মুসলিম (৩৫) এবং মহম্মদ নঈম (৩৩) নামের দুই ব্যক্তিও। তারা চটহাটের বাসিন্দা। সোমবার রাতে হাপতিয়াগছ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ধৃতরা গরু পাচারের ছক কষেছিল।

জানা গিয়েছে, চারচাকা গাড়ি নিয়ে অভিযুক্তরা যাচ্ছিল। ধৃতদের গরু পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার ওই গাড়ি আটক করে। পুলিশ গাড়ি আটক করতে অভিযুক্তদের মধ্যে থেকে ৩ জন বাংলাদেশি পালিয়ে যায়। তদন্তকারীরা হাতে নাতে ধরে ফেলেন বাকীদেরকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের (Cattle Smuglling) জন্যই বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল অভিযুক্তরা। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এদিন আদালতে তুলে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

রাম মন্দিরের সুপ্রিম রায়ের পরেই সলমান-শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন স্বরা, কেন জানেন?

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?