ডাকাতির ছক বানচাল করল বসিরহাট জেলা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার তরুণীপুর শ্মশান ঘাট থেকে পাঁচ সশস্ত্র দুষ্কৃতিকে গ্রেফতার করলো স্বরূপনগর থানার পুলিশ। বুধবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে সশস্ত্র দুষ্কৃতীদেরকে গ্রেফতার করে।

তাদের কাছে উদ্ধার হয়েছে গুলিভর্তী বন্দুক, ভোজালি, লোহার রড, রামদা ,স্কুুরড্রাইভার সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম। ধৃতদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন থানা এলাকায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি করার অভিযোগ রয়েছে । ধৃত প্রদীপ দাস ও বিজয় দাস এদের বাড়ি মাটিয়া থানার খোলাপাতা এলাকায়। বাকি তিনজন আশিকুল গাজী ,আলী ইমরান ,মকবুল গাজী। এদের বাড়ির স্বরুপনগর এর বিভিন্ন থানা এলাকায়। ধৃত ৫ দুষ্কৃতিকে বুধবার বসিরহাট মহাকুমা আদালতে (Bashirhat Court)পেশ করা হয়।

এদিকে গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর মুখ থুবড়ে জমিতে বন্যার জলে মৃত অবস্থায় উদ্ধার হল এক ভারসাম্যহীন যুবকের নিথর দেহ। বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায়। মৃত যুবকের নাম মনমোহন দাস, বয়স ২৫ , বাড়ি হবিবপুর থানার আইহো অঞ্চলের রতিরাম পাড়ায়। হঠাৎ সোমবার বিকেল তিনটা থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার দুপুরবেলা হবিবপুর থানায়(Habbibpur P.S.) পরিবারের পক্ষ থেকে মিসিং ডাইরি করা হয় । দুদিন ধরে খোঁজাখুঁজি করার পর তার এলাকার এক ব্যক্তি আইহোতে খবর দেয় তার পরিবারকে সে মৃত অবস্থায় পড়ে রয়েছে মুচিয়া অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায়। পরিবারের লোকরা ছুটে আসে এবং মৃতদেহটি শনাক্ত করে কান্নায় ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে পুরাতন মালদা থানার পুলিশ পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ।এদিকে আইহো অঞ্চলের রতিরাম বাড়ায় পরিবারের শোকের ছায়া নেমে আসে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!