লক্ষ্মীপুজোকে ঘিরে বিরাট উৎসব, মেলার প্রধান আকর্ষণ জিলিপি, কোথায় হয় জানেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আজও সাড়ম্বরে পালিত হচ্ছে লক্ষ্মীপুজো(Maa Lakshmi Puja)। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে বসে মেলা(Lakshmi Puja Mela)। হাওড়ার জয়পুর-খালনার লক্ষ্মীপুজোর জাঁকজমক সর্বজনবিদিত। দুর্গাপুজোর চেয়ে সেই উৎসব কোনও অংশে কম নয়। রীতিমতো থিমের পুজো মণ্ডপও দেখতে পাওয়া যায় সেখানে। হাওড়ার জয়পুর-খালনার লক্ষ্মীপুজোর কথা তো কমবেশি সবাই জানেন। কিন্তু আজ হাওড়া নয়, চলুন ঘুরে আসা যাক পশ্চিমের জেলা ঝাড়গ্রাম(Jhargram District) থেকে। এখানকার লক্ষ্মীপুজোয়(Unique Lakshmi Puja) পালিত হয় বিশেষ কিছু রীতি। অনুষ্ঠানের চাকচিক্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে এক অতি পরিচিত মিষ্টি।

আরও পড়ুনঃ CPR দিয়ে সাপের প্রাণরক্ষা, অসাধ্যসাধন করে দেখালেন গুজরাটের যুবক

কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার বিশেষ ক্ষণে পাঁচ দিন ব্যাপী বিরাট মেলা বসে ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই নম্বর ব্লকের হাড়দায়। মেলার প্রধান আকর্ষণ এখানকার জিলিপি। এই মেলা ঘিরেই স্থানীয়দের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। প্রতি বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন স্থানীয়েরা। বিনপুর দু’নম্বর ব্লকের হাড়দা গ্রামের লক্ষ্মীপুজো এবছর ১৬২ বছরে পা দিল। এখানকার পুজোর অন্যতম বিশেষত্ব এই যে, একই আসনে রেখে এদিন পুজো করা হয় দেবী লক্ষ্মী ও সরস্বতীকে। তাঁদের উপরে রাখা হয় নারায়ণের বিগ্রহ।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, মেলায় অন্যান্য বিক্রয় সামগ্রীর একাধিক দোকান থাকলেও জিলিপির দোকান থাকে মাত্র একটি। আবার সেখানেও‌ রয়েছে আজব নিয়ম। নিলামের মাধ্যমে সেই দোকানের বরাত নিতে হয় ব্যবসায়ীকে। এর পাশাপাশি রয়েছে আরও একটি শর্ত। ব্যবসায়ীকে অবশ্যই সাহা অথবা মণ্ডল পদবীর ব্যক্তি হতে হবে। এই দুই পদবী ব্যতিত অন্য কোনও ব্যবসায়ী জিলিপির দোকানের ভার গ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতির নামে দুই যুবকের লালসার শিকার ডিভোর্সি মহিলা

একটি মাত্র জিলিপির দোকান হওয়ায় তার চাহিদাও থাকে তুঙ্গে। চলতি বছর ২ লক্ষ ৯০ হাজার টাকা খরচ করে এই দোকানের বরাত পেয়েছেন বীরেশ্বর মণ্ডল নামক এক ব্যবসায়ী। বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার, বিনপুর দু’নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ, বিনপুর থানার আইসি স্বরূপ বসাক, সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই মেলার শুভ উদ্বোধন ঘটে। প্রথম দিনেই জিলিপির দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা যত বাড়তে থাকে ময়রাদের হাতের গতিও ততক্ষণে সপ্তমে, কারণ জিলিপির বাজার ততক্ষণে সুপারহিট।

৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার