Loading live market data...
Loading active stocks...
Connecting...

৬০০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপুরের পণ্ডিত বাড়িতে পূজিত হচ্ছেন দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর:প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে নিষ্ঠা ভরে ৬০০ বছরের বেশি সময় ধরে শান্তিপুরের জজ পণ্ডিত বাড়িতে পূজিত হন দেবী দূর্গা।অতিহ্য এবং নিষ্ঠার অন্যতম নিদর্শন নদিয়ার শান্তিপুরের(Shantipur) বনেদিবাড়ি গুলির মধ্যে অন্যতম জজ পন্ডিত বাড়ি।আনুমানিক ৬০০ বছরেরও বেশি দিন থেকে পূজিত হন দেবী দূর্গা জজ পন্ডিত বাড়িতে ।আগে গয়ায় ছিল এই পরিবারের পিতম্বর চট্টর্জির জমিদারি ।তারপর সেখান থেকে নদিয়ার শান্তিপুরে আসার পর আবারও পুজো চলতে থাকে।

যদিও তাঁদের এই জমিদারি পরবর্তীকালে আর থাকেনা। তবে জমিদারি না থাকলেও আজও রীতিনীতি মেনে এবং নিষ্ঠার সাথে পূজিত হন দেবী দূর্গা। দেবী এখানে পূজিত হন তন্ত্র মতে। তবে এই পুজোর বিশেষত্ব হল এই পুজোয় দেবী একাই পূজিত হন। আগে পুজোয় ১০৮ টি মহিষ বলি দেওয়া হতো। তবে বর্তমানে মহিষ বলি আর দেওয়া হয়না ।তার পরিবর্তে আঁখ, চালকুমড়ো, কলা ইত্যদি বলি দেওয়া হয় দেবীর চরণে। ভোগেও রয়েছে বিশেষ নিয়ম। সপ্তমী থেকে শুরু হয় দেবীর ভোগ, অষ্টমীতে(Astami) দেবীকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ, নবমীতে কঁচুর শাক, কলার বড়া। তবে নবমীর ভোগ দশমীতে পান্তা হিসেবে দিয়ে মায়ের আরাধনা করা হয়। এই পান্তা ভোগ খেয়েই মা কৈলাশের উদ্দেশে রওনা দেন।

তবে বাড়ির সদস্যা সঞ্চারী শাস্ত্রী জানান, আগে পুজোয় বেলজিয়াম ফানুসের আলোয় দেবিমূর্তি পূজিত হতেন। তবে পরবর্তীকালে সেই ফানুস চুরি হওয়ার পর বর্তমানে ইলেকট্রিক আলো ব্যবহার করা হয় পুজোয়। যদিও বাড়ির মাতৃমূর্তি যে বেদিতে পুজিত হন সেটি পঞ্চামুন্ডির আসন,কালের নিয়মে সেই বেদি ক্ষতিগ্রস্ত হলে, সেটি ঠিক করার জন্য একজনকে বরাত দেওয়া হলে তিনি মাটি খুঁড়তে গিয়েই মৃত্যু বরণ করেন। তবে দেবী এই বাড়িতে জাগ্রত এমনটাও জানান সঞ্চারী দেবী । বাড়ির সকলে এই পুজোর কদিন একত্রিত হন। মজা আনন্দে রীতি মেনেই নিষ্ঠা সহ পূজিত হন মা দুর্গা শান্তিপুরের জজ পন্ডিত বাড়িতে।

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর