বর্ধমানে নব দম্পতির দুয়ারে গভীর রাতে হাজির ৬৪ কার্তিক প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: বর্ধমানের অমিত আর শিল্পীর বিয়ে হয়েছে মাত্র ৬ মাস আগে। কিন্তু বছর ফেরানোর আগেই কার্তিক পুজোতে এই নব দম্পতির হলো এক নতুন অভিজ্ঞতা। মাঝরাতে বেজে উঠলো বাড়ির কলিং বেল। হুড়মড় করে এত রাতে কে, তা দেখতে গিয়ে দরজা খুলে অবাক নব দম্পতি।একটি দুটি নয় রীতিমতো টোটো(ToTo) করে একে একে ৬৪টি কার্তিক তাদের বাড়ির দুয়ারে গভীর রাতে বসিয়ে দিয়ে গেল কাছের বন্ধুরা। বর্ধমানের ওই পরিবারে মহাধুমধাম সহকারে পুজো হল। আলো দিয়ে সাজানো হলো গোটা বাড়ি। নিমন্ত্রণ করে পেট পুরে খাওয়ানো হলো সকলকে। 
 

এই পুজো দেখতে এলাকার লোকজন ভিড় জমিয়েছিলেন। বর্ধমান শহরের কাঞ্চননগর বেলপুকুর দেবনাথ পরিবারের কার্তিক পুজো হলো প্রথম বছর । বাড়ির নববধূ শিল্পী জানালেন সে একসঙ্গে ১৮টি কার্তিক প্রতিমাকে পুজো (Kartick Pujo) করতে দেখেছে। কিন্তু তার কপালেই যে ৬৪টি কার্তিক একসঙ্গে হাজির হবে তা কল্পনাতেও ভাবতে পারেন নি।

বাড়ির বড়দের সঙ্গে ছোটরাও এদিন ৬৪ টি কার্তিক পুজার আনন্দে মেতে ওঠে। চলে দেদার আনন্দ ও সেলফি তোলার ধুম। সকলেই পেট পুরে খেয়ে নব দম্পতিদের(New Couple) ঘরে দ্রুত জ্যান্ত কার্তিকের আগমন ঘটুক এই আশীর্বাদ জানিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ির কর্তা অমিত জানিয়েছে, কার্তিক পুজোর আগের রাতে যারা দফায় দফায় এই ৬৪টি কার্তিক তাদের বাড়ির দরজায় হাজির করেছিল তারা তার অফিসের সহকর্মী। তাদেরও নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স