লোকালয়ে ঢুকে ৭ জনকে আক্রমণ, আলিপুরদুয়ারে চিতা বাঘকে পিটিয়ে হত্যার অভিযোগ

লোকালয়ে ঢুকে ফের চিতাবাঘের তাণ্ডব! অতিষ্ঠ হয়ে বন্যজন্তুটিকে পিটিয়ে হত্যা করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের শিশা বাড়ি সরুগাঁও গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকালয়ে ঢুকে ফের চিতাবাঘের তাণ্ডব! অতিষ্ঠ হয়ে বন্যজন্তুটিকে পিটিয়ে হত্যা করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের শিশা বাড়ি সরুগাঁও গ্রামে। সূত্রের খবর, দিন কয়েক ধরেই এই গ্রামে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ ঘোরাঘুরি করছিল। রাতের দিকে বেশি উৎপাত বাড়ত চিতা বাঘটির। লোকালয়ে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাত সে। স্থানীয় সূত্রের খবর, সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চিতাবাঘের হামলায় একটি শিশু-সহ মোট সাতজন গুরুতর জখম হয়েছেন। চিতাবাঘটি প্রথমে একটি শিশুকে কামড়ে ধরেছিল।

এরপর শিশুকে বাঁচাতে তাঁর বাবা এবং আশেপাশের লোকজন চিতাবাঘটির উপর ঝাঁপিয়ে পড়ে। তখন চিতাবাঘটি শিশুটিকে ছেড়ে শিশুটির বাবা-সহ আরও বেশ কয়েকজনকে আক্রমণ করে। যার ফলে ওই শিশুসহ মোট সাতজন জখম হয়েছেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকায়। এবার ওই সব লোকজনদের চিতাবাঘের কবল থেকে রক্ষা করতে কোদাল ও লাঠি নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা চিতাবাঘটিকে ঘিরে ধরে এবং পিটিয়ে মেরে ফেলেন। এরপর চিতাবাঘের আক্রমণে গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে গোটা গ্রামে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে আহতদের শরীর এখন স্থিতিশীল। খবর পেয়ে জলপাইগুড়ি বন দফতরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির দেহ উদ্ধার করেন। বনদফতর সূত্রের খবর, মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে চিতাবাঘটির ময়নাতদন্ত করা হবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে একজন আহত বলেন, ‘আমার নাতি-নাতনি আমার পাশের সরিষার বাগানে ঘুরতে গিয়েছিল। তখনই চিতার আক্রমণে পড়ে তাঁর নাতি-নাতনি। আমার বউ দেখতে পেয়েই আমাকে খবর দেয়। আমি তাঁদের বাঁচাতে গিয়ে আমাকেও আক্রমন করে চিতা। দিনের বেলায় ঘটনাটি ঘটেছে। আমাদের মোট ৭ জনকে আক্রমণ করে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান