শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে ১৫ হাজার কর্মসংস্থান, ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : জিন্দলদের জোড়া বিদ্যুৎ প্রকল্প বাংলার ঐতিহাসিক প্রকল্প। বহু মানুষ এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। শালবণি থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ১৬ হাজার মেগাওয়াটের এই প্রকল্পের সুযোগ পাবেন ২৩ জেলার মানুষ। এই প্রজেক্ট হবে স্পেশ্যাল টাইপ ইকো ফ্রেন্ডলি। দূষণের ক্ষেত্রে এটাই সুবিধা হবে। পূর্ব ভারতে এত বড় প্রকল্প আগে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ হাজার মানুষ এই প্রকল্পে কাজ করতে পারবেন।

মুখ্যমন্ত্রী আরো বলেছেন, এই প্রকল্পের জন্য ১৬০০ কোটি টাকা খরচ হবে। মঙ্গলবার সোলার প্ল্যান্টের উদ্বোধন হবে। বাংলায় ছ’টি ইকোনমিক করিডর হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরেই ৩৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে। তাপবিদ্যুৎ প্রকল্প যত বাড়বে, বিদ্যুতের দাম তত কমবে। ১০০ ইউনিট বিদ্যুত সরকার বিনামূল্যে দেয়। বাংলা এখন শিল্পের গন্তব্য।

দেউচা-পাঁচামি প্রসঙ্গে তাঁর মন্তব্য, এখানে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। সেখানে ১ লক্ষ কর্মসংস্থান হবে। পুরুলিয়ার রঘুনাথপুরে পাঁচটি বড় কোম্পানি বিনিয়োগ করবে। এদিনের শিলান্যাস মঞ্চ থেকে তিনি বলেছেন, আরও দুটি কেন্দ্র তৈরি হবে। জিন্দলদের এই নতুন প্রকল্প ভবিষ্যতের কথা মাথায় রেখেই তৈরি হবে। ভবিষ্যতে কাজের জায়গা বৃদ্ধি করাই লক্ষ্য।

তাঁর, ভারতে বিভিন্ন ভাষাভাষি, ধর্ম, খাদ্যাভ্যাসের মানুষ থাকেন। তাঁদের সব কিছুই আলাদা। কিন্তু ঐক্যই ভারতের শক্তি। পূর্ববর্তী সরকারকে নিশানা করে তাঁর মন্তব্য, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। এই স্লোগানকে মিথ্যে করেছে বর্তমানের বাংলা সরকার। এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিরোধীরা তাঁর সমালোচনা করতে পারে। কিন্তু তাঁকে উপেক্ষা করা সম্ভব নয়।

এই সবের পাশে বাংলায় আরও ৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা করেন তিনি। তাঁর কথায়, বর্তমানে রাজ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ৪৮ হাজার কোটি খরচ করে সেই পরিমাণ বাড়ানো হবে। ১৮ হাজার মেগাওয়াট করা হবে। বিদ্যুৎ ক্ষেত্রে বিগত কয়েক বছরের খতিয়ানও তুলে ধরেছেন তিনি। বলেছেন, ইতিমধ্যে ৭৬ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। বাংলায় ৩.৫ লক্ষ লাইন ও ৭৫০-র বেশি সাবস্টেশন তৈরি হয়েছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন