নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। বুধবার (২৮ অক্টোবর) ঘটনাটি ঘটেছে, আরামবাগের মলয়পুর বালিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটল?

পূর্ব বর্ধমানের গোতান থেকে আরামবাগ যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্থ বাসটি। পথে একটি ইঞ্জিনভ্যানকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসটির চালক। এরপরেই রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় যাত্রীবোঝাই বাসটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের বাস থেকে বের করে। তবে আহত হয়েছেন অনেকে। কারও হাতে, কারও পায়ে গুরুতর চোট লেগেছে। তাঁদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নিখিল সাঁতরা জানিয়েছেন, বাসটির বিয়ারিং নষ্ট হয়ে গিয়েছিল, নাকি ব্রেক ফেল করেছিল, তা এখনও স্পষ্ট নয়। বাসের নিচে কেউ চাপা পড়ে থাকতে পারেন। বাসটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আটজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ওই এলাকায় অনেকক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্রেন দিয়ে নয়ানজুলি থেকে বাসটি তোলা হয়।অন্যদিকে, স্থানীয় বাসিন্দা মিতালী পাখি রায় দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন। চালক কীভাবে বাস চালাচ্ছিলেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, বাসে এক বছরের একটি শিশুও ছিল। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের